২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত: আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। দিনব্যাপী এসব কর্মসূচিকে

2025-11-16T18:46:28+00:00
2025-11-16T18:46:28+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২১ নভেম্বর ঢাকা সেনানিবাসে যান চলাচল সীমিত: আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ৬:৪৬ পিএম   (ভিজিট : ৭২)
X

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আগামী ২১ নভেম্বর (শুক্রবার) ঢাকা সেনানিবাসে বিভিন্ন কর্মসূচি আয়োজন করা হবে। দিনব্যাপী এসব কর্মসূচিকে কেন্দ্র করে সেনানিবাস এলাকায় যান চলাচলে সাময়িক সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে।

রোববার বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, এদিন সকাল ৭টা-১১টা পর্যন্ত এবং দুপুর ১২টা-সন্ধ্যা ৭টা পর্যন্ত শহীদ জাহাঙ্গীর গেট থেকে স্টাফ রোড পর্যন্ত প্রধান সড়কসহ সেনানিবাস এলাকার রাস্তাগুলোতে সাধারণ যানবাহন চলাচল পরিহার করতে হবে। শুধু সেনানিবাসে অবস্থানকারী ব্যক্তিদের যানবাহন এবং আমন্ত্রিত অতিথিদের পরিবহন ছাড়া অন্য কোনো যান ঢুকতে পারবে না। যানজটমুক্ত পরিবেশ নিশ্চিত করতেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

এদিকে, সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে ২১ নভেম্বর ঢাকাসহ পাঁচটি জেলায় নৌবাহিনীর নির্ধারিত জাহাজ সর্বসাধারণের জন্য পরিদর্শনে উন্মুক্ত থাকবে। দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত দর্শনার্থীরা এসব জাহাজ ঘুরে দেখতে পারবেন।

জাহাজ প্রদর্শনের স্থানসমূহ:

ঢাকা: সদরঘাট

চট্টগ্রাম: নেভাল বার্থ / বিএন আরআরবি

খুলনা: নেভাল বার্থ / দিগরাজ / মোংলা বন্দর

বরিশাল: বিআইডব্লিউটিএ ঘাঁট

চাঁদপুর: বিআইডব্লিউটিএ ঘাঁট

















Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy