প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:১৩ এএম (ভিজিট : ৫৭)

X
সংগৃহীত ছবি
শেখ হাসিনার রায়ের আগের রাতে গাজীপুরের টঙ্গীতে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। রবিবার রাত সাড়ে ৯টার দিকে টঙ্গী পূর্ব থানাধীন স্টেশন রোড এলাকায় এ ঘটনা ঘটে। এসময় আতঙ্কিত হয়ে দিগবিদিক ছোটাছুটি করতে থাকে পথচারীরা। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি। পরে ঘটনাস্থলে ছুটে আসে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, রাত সাড়ে ৯টার দিকে বিআরটি ফ্লাইওভারের ওপর থেকে টঙ্গী-ঘোড়াশাল সড়কের মূখে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এসময় বিকট শব্দে বিস্ফোরণ হলে পথচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। ঘটনাস্থলের পাশেই আগে থেকে চেকপোস্ট ডিউটিরত ছিলো পুলিশ সদস্যরা। পরে ঘটনাস্থলে এসে বিস্ফোরিত সাউন্ড গ্রেনেডের আলামত সংগ্রহ করে নিয়ে যায় তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ওয়াহিদুজ্জামান বলেন, দূর্বৃত্তরা সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ ঘটিয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত এবং কাউকে আটক করা সম্ভব হয়নি। জুলাই আন্দোলনে পুলিশের কাছ থেকে লুট হওয়া সাউন্ড গ্রেনেড বলেই ধারণা করছেন এই কর্মকর্তা।