প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১১:৫১ এএম (ভিজিট : ১০৩)

X
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের তিনজন স্থানীয় নেতা দলীয় সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
রবিবার বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি সাইফুল কাজীর নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
পদত্যাগকারী নেতারা হলেন, গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪নং ওয়ার্ডের সহ-সভাপতি সাইফুল কাজী, সহ-সভাপতি কাজী হুমায়ন কবির ও শিক্ষা ও মানব সম্পাদ বিষয়ক সম্পাদক আলমগীর শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে তারা জানান, দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতি বিবেচনায় দলীয় সব দায়িত্ব থেকে তারা সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
তাদের লেখা বক্তব্যে বলা হয়, আমরা আজ থেকে আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি নিলাম। ভবিষ্যতে আর কখনও আওয়ামী লীগের রাজনীতিতে জড়িত থাকব না। তবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং জনগণের স্বার্থে আগামীতেও আমরা অবিচল থাকবো। রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব।
পদত্যাগের কারণ সম্পর্কে সরাসরি কিছু না বললেও তারা জানান, দেশের উন্নয়ন ও জনগণের সেবাকে অগ্রাধিকার দিতেই এ সিদ্ধান্ত।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী, দলীয় নেতা-কর্মী এবং এলাকাবাসী উপস্থিত ছিলেন।