নীলফামারীতে শ্রমিকদলের বিক্ষোভ ও সমাবেশ
স্টাফ রিপোর্টার, নীলফামারী
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১২ পিএম (ভিজিট : ৭০)

X
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও নীলফামারী বিএনপির সাবেক সভাপতি এবং এক আসনের সাবেক সংসদ সদস্য ও এ্যাব এর আহবায়ক ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনকে নিয়ে মিথ্যা বানোয়াট ও কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে রবিবার রাত ৮টায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে জেলা শ্রমিকদলের আয়োজনে একটি মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কার্যালয়ের সামনে নীলফামারী জেলার শ্রমিকদলের সভাপতি নুর আলম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন রেদওয়ানুল হক বাবু, মোরশেদ আজম, আল নোমান পারভেজ কল্লোল, লুৎফুল করিম চৌধুরী শুভ, শিহাবুজ্জামান চৌধুরী, মোখলেছুর রহমান কাজলসহ আরো অনেকে।