নির্বাচন কমিশনের নিয়ত পরিষ্কার: সিইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে

2025-11-17T12:17:25+00:00
2025-11-17T12:17:25+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নির্বাচন কমিশনের নিয়ত পরিষ্কার: সিইসি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:১৭ পিএম   (ভিজিট : ৮৩)
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত
X

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ভবিষ্যতে যত চ্যালেঞ্জই আসুক, কমিশন তা মোকাবিলা করতে প্রস্তুত। রাজনৈতিক দল সহযোগিতা না করলে প্রশ্নবিদ্ধ নির্বাচনের শঙ্কা থেকে যায়। কিন্তু কমিশনের নিয়ত পরিষ্কার।

সোমবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নির্বাচনী পরিবেশ, আচরণবিধি পরিপালন এবং সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

সিইসি এ এম এম নাসির উদ্দিন বলেন, সুষ্ঠু সুন্দর পরিবেশ নিশ্চিতে যত পদক্ষেপ নেওয়া দরকার সব নেবে ইসি। কোনো সমস্যা যেন সৃষ্টি না হয়, তার জন্য আছে নির্বাচনী আচরণবিধি।

তিনি বলেন, রাজনৈতিক দলগুলো তাদের নেতাকর্মীদের আচরণবিধি পালনের নির্দেশ দিলে অনেক কাজ সহজ হয়ে যায়। সবার মতামত গ্রহণ করেই এই আচরণবিধি প্রণয়ন করা হয়েছে।




  বিষয়:   নির্বাচন কমিশন  সিইসি 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy