প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১২:৫৫ পিএম (ভিজিট : ৪২)

X
দিনাজপুরের ঘোড়াঘাটে পারগানা পরিষদ, মাঞ্জহী পরিষদ, গ্রাম প্রধান উপদেষ্টা চার্চের সভাপতি, সাধারণ সম্পাদক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গদের নিয়ে আন্তঃমান্ডলিক খ্রিষ্টিয়ান ফেলোশিপের কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও জরুরী সভা করেছে ঘোড়াঘাট আদিবাসী উন্নয়ন সংস্থা।
রোববার বিকেলে ওসমানপুরে আদিবাসী উন্নয়ন সংস্থার কার্যালয়ে প্রতিবাদ ও জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় আদিবাসী উন্নয়ন সংস্থার চেয়ারম্যান লুইস মুরমুর সভাপতিেেত্ব ও সাধারণ সম্পাদক মাইকেল হেমরম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সংস্থাটির কোষাধ্যক্ষ মাইকেল মার্ডি, সাবেক চেয়ারম্যান অনন্ত মাহাতো, সমাজ সেবক মাতিয়াস মার্ডি, সুভাষ মার্ডি, অনিল মার্ডি, রাফায়েল বাস্কে ও মাইকেল টুডুসহ অনেকে।
জরুরী সভায় আন্ত মন্ডালিক খ্রিষ্টিয়ান ফেললোশিপের কমিটির বিরুদ্ধে ২০২২, ২৩ ও ২৪ অর্থ বছরের উপজেলার প্রতিটি চার্চ হতে কর্তনকৃত অর্থের সঠিক হিসাব না প্রদান করা, ভুয়া চার্চের তালিকা দেখিয়ে অর্থ উত্তোলন ও আত্মসাৎসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ তোলেন আদিবাসী নেতারা।
সভা শেষে আদিবাসী নেতাদের উপস্থিতিতে সিদ্ধান্তক্রমে বর্তমান-২০২৫ বড়দিন উপলক্ষে সরকারি বরাদ্দ উত্তোলনের জন্য একটি কমিটির গঠন করা হয়।
কমিটিতে সমাজসেবক সুভাষ মার্ডিকে সভাপতি, রাফায়েল বাস্কে সহ-সভাপতি, অনিল মার্ডিকে সাধারণ সম্পাদক, মাইকেল মাডিকে কোষাধক্ষ্য , রাম টুডু, ইলিয়াস হাসদা ও পলি পাউলিনা লাকড়াকে সদস্য করে একটি কমিটি গঠন করা হয়।
এছাড়াও সভায় বক্তারা কবরস্থান ও অফিসের নামে বরাদ্দ জমি অন্যের নিকট হস্তান্তর ও আদিবাসী উন্নয়ন সংস্থার কর্তৃক নোটিশকৃত মিটিং অপমান অবমাননা সহ সংস্থার নেতাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন বলে অভিযোগ তোলেন।