কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ভাইকে ছুরিকাঘাতে হত্যা

কোতয়ালী (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লা সদর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক

2025-11-17T13:23:33+00:00
2025-11-17T14:53:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুমিল্লায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা-ভাইকে ছুরিকাঘাতে হত্যা
কোতয়ালী (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:২৩ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ২:৫৩ পিএম  (ভিজিট : ৫৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কুমিল্লা সদর উপজেলায় মাদক ব্যবসার প্রতিবাদ করায় মা ও ছেলেকে ছুরিকাঘাতে হত্যা করেছে বিল্লাল হোসেন নামে এক মাদক ব্যবসায়ী। সোমবার সকালে উপজেলার পাঁচথুবী ইউনিয়নের বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- বসন্তপুর গ্রামের মৃত আজগর আলীর স্ত্রী রাহেলা বেগম (৬৫) ও তার ছোট ছেলে কামাল হোসেন (৩৫)। 

পুলিশ জানায়, অভিযুক্ত বিল্লাল একজন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রয়েছে।  

জানা যায়, সোমবার সকালে বিল্লাল হোসেন তার বাড়িতে মাদক নিয়ে প্রবেশ করে। এ সময় মাহফিল শেষ করে ছোট ভাই কামাল হোসেনও বাড়িতে আসে। কামাল তার বড় ভাইকে মাদক নিয়ে বাড়িতে প্রবেশ না করতে নিষেধ করে। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। পরে বড় ভাই বিল্লাল ছোট ভাইয়ের প্রবেশ করে তাকে ছুরি দিয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় মা রাহেলা বেগম বাধা দিতে গেলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে আহত করে। পরে হাসপাতালে নেয়ার পথে রাহেলা বেগমও মারা যায়।

কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহিনুল ইসলাম জানায়, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং ঘটনাটির তদন্ত চলছে। হামলাকারী বিল্লালকে গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে। নিহত দুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।  

এ ঘটনার পর পাঁচথুবী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বসন্তপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy