প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১:৩৯ পিএম (ভিজিট : ১৬২)

X
তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন ও জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের নকলায় গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেল ৪টায় নকলা পৌরসভার গড়েরগাও মোড়ে এ পথসভা ও গণসংযোগ কর্মসূচি আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মো. কামরুল আলম খান লিটনের সভাপতিত্বে সদস্য সচিব মো. আনোয়ার হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শেরপুর-২ (নকলা–নালিতাবাড়ী) আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব মো. খোরশেদুর রহমান, সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক দুলাল প্রমুখ।
পথসভায় বক্তারা বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নকলার বিভিন্ন এলাকা থেকে আসা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।