হাইমচরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান

2025-11-17T14:05:33+00:00
2025-11-17T14:05:33+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
হাইমচরে সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:০৫ পিএম   (ভিজিট : ৬৭)
X

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ শাহজাহান মিয়াকে গ্রেফতার করেছে হাইমচর থানা পুলিশ।

রবিবার (১৬ নভেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে উপজেলার হাইমচর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

হাইমচর থানা সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

হাইমচর থানা অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ছাত্রদের উপর হামলার একটি মামলায় শাহজাহান মিয়া এজাহারভুক্ত আসামি ছিলেন। তাকে গ্রেফতারের পর চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় সূত্র জানায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় হাইমচর উপজেলায় ছাত্র-জনতার উপর হামলার ঘটনা ঘটেছিল। সেই ঘটনায় দায়ের করা মামলায় সাবেক এই উপজেলা চেয়ারম্যানকে পুলিশ আটক করল।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy