টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে বিভিন্ন দলের নেতাদের পদচারণা

টাঙ্গাইল প্রতিনিধি

সারাবাংলা

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকীকে বিভিন্ন দলের পদচারণায় শ্রদ্ধায় পালন করা হচ্ছে। মঙ্গলবার সকাল

2025-11-17T14:38:16+00:00
2025-11-17T14:48:38+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
টাঙ্গাইলে মওলানা ভাসানীর মাজারে বিভিন্ন দলের নেতাদের পদচারণা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২:৩৮ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ২:৪৮ পিএম  (ভিজিট : ২২১)
X

মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯ তম মৃত্যু বার্ষিকীকে বিভিন্ন দলের পদচারণায় শ্রদ্ধায় পালন করা হচ্ছে। মঙ্গলবার সকাল থেকে শুরু করে বিভিন্ন দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান ও সাংবাদিকদের সাথে কথা বলেন।

এসময় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, মওলানা ভাসানী প্রথম বাংলাদেশের বিরোধী দল গঠন করেছিলেন, তিনি ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪ বছরে  এমন কোন আন্দোলন নাই যে সক্রিয় ছিলো না।

শেখ হাসিনার রায়ে আজ দেশের মানুষের ইচ্ছার প্রতিফলন ঘটবে। বিচারের মধ্যদিয়ে যে রায় ঘোষনা হবে তা আমরা দেখতে চাই। রায়টি হত্যাকারীরা কিভাবে নেয় আর দেশের মানুষ কিভাবে নেয়। আজকের দিনটা খুনি, গনহত্যাকারী, লুটপাটকারীর মামলার রায়ের দিন। বাংলাদেশ এতো স্বাভাবিক আজকের মতো আমি অনেক দিন দেখিনি। বিচ্ছিন্ন ঘটনা যদি কোন জায়গায় ঘটে থাকে, কিন্তু ঢাকা থেকে টাঙ্গাইল আমরা প্রত্যক্ষ করিনি। টাঙ্গাইল এসে সভা করেছি, পুষ্পার্ঘ্য দিয়েছি কোন বিঘ্ন সৃষ্টি হয়নি। এতে প্রমাণ হয়, বাংলাদেশের মানুষ স্বৈরতন্ত্রের বিপক্ষে, গনতন্ত্রের স্বপক্ষে, স্বাধীনতার স্বপক্ষে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, জাতিসংঘের রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার নির্দেশেই হত্যাকাণ্ড ঘটেছে, শেখ হাসিনার নির্দেশেই দেশের জনগণকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হবে বলে আমরা আশা রাখি। হাসিনার নির্দেশেই দেশের আইনশৃঙ্খলা বাহিনী সাধারণ মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল, হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজকে তার বিরুদ্ধে রায় হলে আমরা আমাদের পতিক্রিয়া জানাবো।

গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হল নুর বলেন, মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ সকল আসামির ফাঁসির রায় ঘোষণার দাবি করছি।এই রায়ের মাধ্যমে স্বৈরাচারের পতন হবে। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্নয়কারী জোনায়েদ সাকী বলেছেন,শেখ হাসিনার নির্দেশে বাংলাদেশে যে গণহত্যা হয়েছে তার বিরুদ্ধে আন্তর্জাতিক মানের বিচারকার্য সম্পূর্ণ হচ্ছে- সেই বিচারে যে রায় ঘোষণা হবে তারমধ্যে দিয়ে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে৷

ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, গণভোট ও নির্বাচন একই দিনে ঘোষনা করায় সরকারকে সাধুবাদ জানাই। আমরা আশাবাদী সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন হবে।

মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলনসহ ভাসানীর অনুসারী ও পরিবারের লোকজন বিনম্র শ্রদ্ধায় স্বরণ করেন তাকে। 

সবার একটি দাবী সরকার যেন প্রতিবছর এই দিনটিকে সরকারি ব্যবস্থাপনায় উদযাপন করে সে ব্যপারে অনুরোধ জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy