আ.লীগের নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচি বিএনপির

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাবাংলা

টাঙ্গাইলের মির্জাপুরে আ.লীগের নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করছে মির্জাপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা।মানবতাবিরোধী

2025-11-17T15:01:22+00:00
2025-11-17T15:01:22+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
আ.লীগের নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচি বিএনপির
মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৩:০১ পিএম   (ভিজিট : ৩১৮)
X

টাঙ্গাইলের মির্জাপুরে আ.লীগের নাশকতা ঠেকাতে অবস্থান কর্মসূচি পালন করছে মির্জাপুর উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা। 

মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে সোমবার রায় ঘোষণা করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর প্রতিবাদে সারাদেশে ‘কমপ্লিট লকডাউন’ কর্মসূচি পালন আওয়ামী লীগের। আওয়ামী লীগ যাতে কোনো অপ্রীতিকর ঘটনা অগ্নিসন্ত্রাস না করতে পারে তারই প্রতিবাদে এ অবস্থান কর্মসূচি। 

সকাল ১০টায় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ সিদ্দিকীর নির্দেশে বিএনপির স্থানীয় দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচিতে অংশ নেয় দলীয় নেতাকর্মীরা। এতে পৌর বিএনপির সাধারণ সম্পাদক এস.এম মহসীন, সিনিয়র সহ-সভাপতি আলী আজম সিদ্দিকীসহ অন্যরা বক্তৃতা করেন।

এসময় বক্তারা বলেন, নিষিদ্ধ ঘোষিত দল আ.লীগ যেন অগ্নিসন্ত্রাস বা যেকোনো নাশকতা প্রতিহত করতে আমরা উপজেলার কয়েকটি স্থানে অবস্থান কর্মসূচি পালন করছি। আশা করি সব ধরণের নাশকতা ঠেকাতে এবং স্থানীয় জনগণের জানমালের নিরাপত্তা, শিক্ষার্থী-অভিভাবকদের সার্বিক নিরাপত্তায় আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, রায়কে ঘিরে যেন আ.লীগ নাশকতা না করতে পারে সেজন্য সারা উপজেলায় যৌথ বাহিনীর টহল চলমান আছে। উপজেলার গোড়াই ও দেওহাটা এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy