আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি

সাভার (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কথিত লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।

2025-11-17T16:24:33+00:00
2025-11-17T16:24:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আশুলিয়ায় স্বেচ্ছাসেবক দলের অবস্থান কর্মসূচি
সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৪:২৪ পিএম   (ভিজিট : ৭১)
X

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত কথিত লকডাউনের প্রতিবাদে অবস্থান কর্মসূচী পালন করেছেন আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। এসময় নবীনগর-চন্দ্রা মহাসড়কে কয়েক'শ মোটরসাইকেলে যোগে শোডাউন করেন তারা।

সোমবার সকালে আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক এ্যাডভোকেট জিল্লুর রহমানের নেতৃত্বে এই মোটরসাইকেল শোডাউন ও অবস্থান কর্মসূচি পালন করেন।

শোডাউনটি নরসিংহপুর থেকে শুরু করে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক হয়ে নয়ারহাট ও নবীনগর-চন্দ্রা মহাসড়ক প্রদক্ষিণ করে বাইপাইল বাসস্ট্যান্ডে এসে অবস্থান নেন তারা।

এসময় তারা বলেন, বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র করে যাচ্ছে স্বৈরাচার হাসিনা। অনলাইনে অবৈধ কর্মসূচি দিয়ে সাধারণ মানুষদের হয়রানী ও ভোগান্তির সৃষ্টি করছে। আমরা প্রত্যাশা করবো স্বৈরাচার শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তির রায় ঘোষণা করবে ট্রাইব্যুনাল।

এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম-আহব্বায়ক বদরুল আলম সুমন, আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক দলের আহব্বায়ক সদস্য জাকির হোসেন পাঠান ও কামরুল হাসান, ধামসোনা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি বাবুল হোসেন মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা জাহিদুল ইসলাম পলান ও তুহিন মন্ডল সহ স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy