জনগণ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে: সেলিনা রহমান

নড়াইল প্রতিনিধি

সারাবাংলা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিনা রহমান বলেন, আপনারা ১৭ বছর

2025-11-17T18:16:26+00:00
2025-11-17T18:16:26+00:00
বুধবার ৫ আগস্ট ২০২৬ ২১ শ্রাবণ ১৪৩৩
বুধবার ৫ আগস্ট ২০২৬
   
জনগণ ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে: সেলিনা রহমান
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৬:১৬ পিএম   (ভিজিট : ৮৫)
X

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিনা রহমান বলেন, আপনারা ১৭ বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছেন। আজ সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নড়াইলের কালিয়ার নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত নারী সমাবেশ তিনি এ কথা বলেন।

সেলিনা রহমান বলেন, আপনার ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই। একটি স্বৈরাচার সরকার আপনাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আপনারা ১৭ বছর পর ভোট দিতে পারেন নাই। আপনারা ভোট দিবেন দেশকে বাঁচাবেন জনগণকে বাঁচাবেন।
 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম নির্বাচনী অঙ্গীকার নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠাকে সামনে রেখে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম-এর নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে এই সভার আয়োজন করে দলের নারী ও শিশু অধিকার ফোরাম। নড়াগাতীর কাচারী মাঠে অনুষ্ঠিত এই সভার মূল লক্ষ্য ছিল সমাজে নারী ও শিশুর অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নির্বাচনী অঙ্গীকারকে ভোটারদের সামনে তুলে ধরা।

সভার সভাপতিত্ব করেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহবায়ক বেগম সেলিমা রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম। ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী সভাটি পরিচালনা করেন।

সভায় বক্তারা সমাজের অর্ধেক অংশ নারী ও দেশের ভবিষ্যৎ শিশুদের সুরক্ষায় বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনার কথা তুলে ধরেন। প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম নড়াইল-১ আসনে জয়ী হলে এই এজেন্ডা বাস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করবেন বলে অঙ্গীকার করেন। এলাকার সর্বস্তরের জনগণ, বিশেষ করে নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এটি সফল হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy