হাসিনার ফাঁসির রায়ে হাসনাত আবদুল্লাহর এলাকায় মিষ্টি বিতরণ

দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর

2025-11-17T19:00:38+00:00
2025-11-17T19:00:38+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
হাসিনার ফাঁসির রায়ে হাসনাত আবদুল্লাহর এলাকায় মিষ্টি বিতরণ
দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০০ পিএম   (ভিজিট : ৭৯)
X

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত গণহত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড ঘোষণার পর হাসনাত আবদুল্লাহর এলাকা কুমিল্লা-৪ দেবিদ্বার আসনে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। 

সোমবার (১৭ নভেম্বর) বিকালে পৌর সদরের আনন্দ মিছিল শেষে মুক্তিযোদ্ধা চত্ত্বরে মিষ্টি বিতরণ করা হয়। এতে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ছাত্র-জনতা উপস্থিত হন।

আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান নাহিদ, ছাত্রশক্তির নেতা সাজেদুল রাশেদ রাফসান, রকিবুল ইসলাম হৃদয়, কাজী নাছির, শরিফুল ইসলাম রায়হান, রাইসুল ইসলাম আকন্দ,আরিফ আহমেদ, আহমেদ মাসুম, তানভীর হোসেন. হাফিজ আহমদ, সাইদুল ইসলাম, আশরাফুল ইসলাম, আব্দুলাহ আল হাসান, মোহাম্মদ তানজিম, নাঈম আহমেদ, আজিম পাঠান ও নুরনবী পাঠান প্রমুখ।

এর আগে দুপুর ২ টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনালের বাকি সদস্যরা হলেন- বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy