অস্ত্রের মুখে দম্পতিকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি

চাঁদপুর প্রতিনিধি

সারাবাংলা

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। রবিবার (১৬

2025-11-17T21:17:30+00:00
2025-11-19T15:58:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অস্ত্রের মুখে দম্পতিকে জিম্মি করে দুর্ধর্ষ ডাকাতি
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৩:৫৮ পিএম  (ভিজিট : ১৩২)
X

চাঁদপুরের হাইমচর উপজেলার দক্ষিণ আলগী দুর্গাপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামে ঘটেছে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা। রবিবার (১৬ নভেম্বর) দিবাগত গভীর রাতে মুখোশধারী সশস্ত্র ডাকাতদল স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দম্পতির বাড়িতে হামলা চালিয়ে পরিবারকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার, নগদ অর্থসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়।

ঘটনাস্থল পরিদর্শন ও স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ ডাকাতদল দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। মুহূর্তের মধ্যেই তারা শিক্ষক দম্পতি ও পরিবারের সদস্যদের বেঁধে জিম্মি করে মূল্যবান স্বর্ণালংকার, নগদ টাকা, মোবাইল ফোন এবং অন্যান্য মালামাল খুঁজে খুঁজে লুট করে। এতে শিক্ষক দম্পতি রতন সরকার (৪৭) মিঠু মহাজন (৩৮) স্বপন সরকার ৩১ আহত হন। চিৎকার শুনে ডাকাতি বাধা দিতে গেলে প্রতিবেশী দিপু হাওলাদার (৩২) নামের আরেক ব্যক্তি ডাকাতদের হামলায় আহত হন। পরে সবাই  স্থানীয়ভাবে চিকিৎসা নেন।

ঘটনার পর পুরো এলাকায় চরম আতঙ্ক তৈরি হয়েছে। স্থানীয়রা জানান, চরাঞ্চলে দীর্ঘদিন ধরে ছোটখাটো চুরির ঘটনা ঘটলেও এমন সশস্ত্র ডাকাতির ঘটনা বহুদিন পর ঘটলো, যা এলাকায় নিরাপত্তাহীনতা বাড়িয়ে দিয়েছে।

এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত পুলিশি টহল বাড়ানো এবং ডাকাতচক্রকে শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানান।

বিষয়টি নিশ্চিত করে অতিরিক্ত পুলিশ সুপার  চাঁদপুর সদর সার্কেল মো: খায়রুল কবীর। এবং চাঁদপুর ডিবি পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করেন।

হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহআলম  জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ডাকাতদের শনাক্ত করে আটকের জন্য অভিযান চলছে।

এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। পরিবারটি নিরাপত্তাহীনতায় ভুগছে এবং দ্রুত দোষীদের গ্রেপ্তার ও লুট হওয়া মালামাল উদ্ধারে প্রশাসনের সহযোগিতা কামনা করছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy