আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাঁচুপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল

2025-11-18T12:05:26+00:00
2025-11-18T12:05:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আসন্ন নির্বাচন উপলক্ষ্যে আত্রাইয়ে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১২:০৫ পিএম   (ভিজিট : ৮৮)
X

নওগাঁর আত্রাইয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পাঁচুপুর ইউনিয়ন বিএনপি'র আয়োজনে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকাল ৪টায় আত্রাই উচ্চ বিদ্যালয় চত্বরে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

​পাঁচুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নিয়ামত আলী বাবুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (রাণীনগর-আত্রাই) আসনের বিএনপি'র মনোনীত এমপি পদপ্রার্থী এসএম রেজাউল ইলসাম রেজু।

​প্রধান অতিথি এসএম রেজাউল ইলসাম রেজু উপস্থিত নেতাকর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার জোরালো আহ্বান জানিয়ে তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) একটি সুপ্রতিষ্ঠিত, আদর্শবাদী ও গণমুখী দল। আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি দেশের মানুষের কল্যাণে অবিস্মরণীয় অবদান রেখে গেছেন। তাঁর দেখানো পথ ধরেই আমাদের নেত্রী সাবেক প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা এগিয়ে চলেছি। তিনি সবসময় গণতন্ত্রের মূলমন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে চলেছেন।

​এসএম রেজাউল ইলসাম রেজু আরও বলেন, বর্তমান আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের তৃণমূল থেকে শুরু করে সকল স্তরের নেতাকর্মীদের মধ্যে এক নতুন উদ্দীপনা এবং গতি সঞ্চার হয়েছে। এই নির্বাচনে আমরা জনগণের কাছে আমাদের দলের সুদূরপ্রসারী লক্ষ্য ও পরিকল্পনা তুলে ধরব। তিনি নেতাকর্মীদের উদ্দেশ করে বলেন, আমাদের দলের প্রতিটি কর্মীই অমূল্য সম্পদ। আমরা সবাই মিলেমিশে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করে করবো। 

​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, আমাদের প্রতিটি কর্মীকে এখন ঘরে ঘরে গিয়ে সাধারণ মানুষের কাছে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য ধানের শীষের বিজয় অপরিহার্য। সকল ষড়যন্ত্র ও প্রতিকূলতা দূর করে এসএম রেজাউল রেজু ভাইয়ের বিজয় নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

​কর্মী সমাবেশে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা বিএনপির সভাপতি মো. ইসাহাক আলী এবং বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল জলিল চকলেট ও এস এম ফারুক বকস্, যুগ্ম-সম্পাদক মো. আঃ মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো.কামরুল হাসান সাগর, ​উপজেলা যুব দলের ভারপ্রাপ্ত আহবায়ক মোঃ খোরশেদ আলম, যুগ্ম-আহবায়ক মো. আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।

কর্মী সমাবেশে উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং এর সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীবৃন্দ এই নির্বাচনী কর্মী সমাবেশে উপস্থিত হয়ে সমাবেশটিকে সফল করে তোলেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy