ঝালকাঠিতে সবজি বিক্রেতার লাশ উদ্ধার

ঝালকাঠি প্রতিনিধি

সারাবাংলা

ঝালকাঠি পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামের এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার সকাল ৯টার

2025-11-18T15:42:30+00:00
2025-11-18T15:45:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঝালকাঠিতে সবজি বিক্রেতার লাশ উদ্ধার
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৪২ পিএম  আপডেট: ১৮.১১.২০২৫ ৩:৪৫ পিএম  (ভিজিট : ১০৭)
X

ঝালকাঠি পালবাড়ি এলাকায় খাল থেকে দুলাল খান (৬০) নামের এক সবজি বিক্রেতার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার সকাল ৯টার দিকে স্থানীয়রা খালে ভাসমান একটি মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেটি উদ্ধার করে।

মৃত দুলাল খান সদর উপজেলার কালীআন্দার এলাকার মৃত কালু খানের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুলাল পেশায় একজন সবজি বিক্রেতা ছিলেন। প্রতিদিনের মতো তিনি নৌকাযোগে সবজি এনে ঝালকাঠি শহরে বিক্রি করতেন।

গত ১৬ নভেম্বর শহরে সবজি বিক্রি শেষে নৌকাযোগে বাড়ি ফেরার পথে বাদামতলা খেয়াঘাট এলাকায় হঠাৎ নৌকা থেকে খালে পড়ে নিখোঁজ হন। দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত শেষে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy