চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাবাংলা

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে।আজ মঙ্গলবার (১৮

2025-11-18T18:17:32+00:00
2025-11-18T18:17:32+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে যাত্রীবাহী বাসে ডাকাতি
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:১৭ পিএম   (ভিজিট : ১৩৪)
X

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার সন্তোষপুর ইকোপার্কের সামনে ঢাকা থেকে ছেড়ে আসা নৈশকোচ পূর্বাশা পরিবহনে ডাকাতির ঘটনা ঘটছে।

আজ মঙ্গলবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে ৫টার মধ্যে এই ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা গাড়ির চালকের হাতে আঘাত করে সাত থেকে আটজন যাত্রীর কাছ থেকে আনুমানিক ২০-২৫ হাজার টাকা ও ৭-৮ টি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।

সন্তোষপুর হতে আন্দুলবাড়িয়া সড়কে ইকো পার্কের সামনে গাছ ফেলে সড়ক অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা বাসটিতে ডাকাতির করে। আনুমানিক ৭-৮ ডাকাতদলের সদস্য সড়কের পাশে থাকা দুটি ছোট সাইজের গাছ কেটে রাস্তায় ওপর রেখে প্রথমে একটি পিকআপ গাড়ি গতিরোধ করে। 

পরে পিকআপ গাড়িটা ব্যবহার করে রাস্তা অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা পূর্বাশা পরিবহণ (ঢাকা মেট্রো-ব ১৫-৫২৪১) দাঁড় করায়। প্রথমে পরিবহনের চালক ফয়সালকে লাঠি দিয়ে হাতে আঘাত করে। এরপর ডাকাত দলের সদস্যরা চাপাতি ও ধারালো অস্ত্র নিয়ে পরে ডাকাত দলের সদস্যরা পরিবহন বাসে থাকা যাত্রীদের নিকট থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ সময় তারা গাড়ির দুটি সাইড গ্লাস ভাঙচুর করে।

জীবননগর থানার অফিসার ইনচার্জ মামুন হোসেন বিশ্বাস জানান, সন্তোষপুরে ইকোপার্কের নিকট পরিবহন বাসে ডাকাতির ঘটনা শোনা মাত্রই আমি ঘটনাস্থলে পৌঁছাই। এই বিষয়ে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy