শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

শেরপুর প্রতিনিধি

সারাবাংলা

শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের

2025-11-18T18:33:42+00:00
2025-11-18T18:33:42+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৬:৩৩ পিএম   (ভিজিট : ১১২)
X

শেরপুরের নালিতাবাড়ীতে আব্দুল হামিদ (২৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে উপজেলার নয়াবিল ইউনিয়নের দক্ষিণ সিধুলী গ্রামে ওই ঘটনা ঘটে। হামিদ পার্শ্ববর্তী মানুপাড়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

জানা যায়, আব্দুল হামিদ ছোটবেলায় তার পিতা মারা যাওয়ার পর উপজেলার বনকুড়া এলাকার দক্ষিণ সিধুলী গ্রামের নানার বাড়িতে বেড়ে ওঠেন। নানা মারা যাওয়ার পর তিনি মামা রিয়াজত আলীর বাড়িতে থাকতেন। একপর্যায়ে তিনি চাকরি শুরু করেন। প্রায় দুই মাস আগে তিনি নরসিংদী জেলায় গার্মেন্টসের চাকরি ছেড়ে মামার বাড়িতে ফিরে আসেন। সোমবার রাত আনুমানিক ৮টার দিকে রাতের খাবার খেয়ে হামিদ ঘরে ঘুমাতে যান।

মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মামা রিয়াজত আলী হামিদের ঘরের দরজা খুলে দেখতে পান ভাগিনা হামিদ ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে ঝুলে আছে। পরে তার ডাকচিৎকারে স্থানীয়রা গিয়ে ঝুলন্ত মৃতদেহ দেখে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে নালিতাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত লাশ উদ্ধার করে।

এ বিষয়ে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই ঘটনায় পরবর্তী আইনী পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy