সিলেটে র‍্যাবের হাতে যুবলীগ নেতা মান্না আটক

সিলেট ব্যুরো

সারাবাংলা

সিলেটে অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৯। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি

2025-11-18T19:20:14+00:00
2025-11-18T19:20:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিলেটে র‍্যাবের হাতে যুবলীগ নেতা মান্না আটক
সিলেট ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৭:২০ পিএম   (ভিজিট : ৭২)
X

সিলেটে অভিযান চালিয়ে একজন পলাতক আসামিকে আটক করেছে র‌্যাব-৯। গত সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সিপিএসসি, সিলেটের একটি আভিযানিক দল শাহপরান থানার নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে আটক করে।

আটককৃত আকরামুল ইসলাম মান্না (৩০) শাহপরান থানার দালইপাড়া এলাকার হাবিব মিয়ার ছেলে। তিনি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং বর্তমানে সিলেট সদর উপজেলা যুবলীগের একজন নেতা হিসেবে পরিচিত।

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, সিলেট মহানগর পুলিশের কোতয়ালী মডেল থানায় করা একটি পুরোনো মামলায় মান্না এজাহারভুক্ত আসামি হিসেবে দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার (অতিঃ পুলিশ সুপার) কে. এম. শহিদুল ইসলাম সোহাগ বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ওই যুবলীগ নেতাকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য এসএমপি সিলেটের কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy