প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম (ভিজিট : ১২৩)

X
জামায়াতের ঢাকা মহানগরী উত্তর জামায়াতের সেক্রেটারী ড. মোহাম্মদ রেজাল করিম বলেছেন, খুনী শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। যিনি শুধু বাংলাদেশের নয়, উপমহাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা খুনী, ফ্যাসিস্ট, দুর্নীতিবাজ। সবচেয়ে ঘৃণিত অপমানিত নাম হচ্ছে এই মুহুর্তে শেখ হাসিনা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আয়োজনে আটিয়াতলি আওয়াল মেম্বার বাড়িতে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি জামায়াতের লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের প্রার্থী।
রেজাউল করিম বলেন, শেখ হাসিনা আইন করে জাতীর পিতা পরিবর্তন করে ফেলেছেন। আল্লাহ বলেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, সে আইন করে মূর্তি বানাইয়া তার বাবা। টেকসই হয়েছে? বরং শেখ মুজিব নিজেও বাকশাল, ৭৪ এর দুর্ভীক্ষ সব ইতিহাস তৈরি করেছে। তা আমরা দেখিনি, নতুন প্রজন্ম দেখেনি৷ আবার তার মেয়ে এসে দেখিয়ে দিল বাকশাল এবং তার বাবার চরিত্র কেমন ছিল। সে তার থেকেও জঘন্য ছিল। আল্লাহ তাকে ইতিহাসের সবচেয়ে বিকৃত, ঘৃণিত ও অপমানিত করেছেন। তার যে রায় সেটিও বাংলার জমিনে কার্যকর হবে।
এসময় লাহারকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর ইয়াকুব শরীফসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।