ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

অনলাইন ডেস্ক

সারাবাংলা

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে সাভারের ঢাকা-আরিচা

2025-11-19T11:48:50+00:00
2025-11-19T11:58:44+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১১:৪৮ এএম  আপডেট: ১৯.১১.২০২৫ ১১:৫৮ এএম  (ভিজিট : ৬৮)
X

অবৈধ ইটভাটার বিরুদ্ধে জেলা-উপজেলা প্রশাসন এবং পরিবেশ অধিদপ্তরের চলমান অভিযানের প্রতিবাদে এবং ইটভাটা সচল রাখার দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন স্থানীয় বিভিন্ন ইটভাটার মালিক ও শ্রমিকরা।

আজ বুধবার (১৯ নভেম্বর) সকাল ১০টার দিকে সাভারের তুরাগ এলাকায় 'ভাকুর্তা ভাঙ্গা ব্রিজ' সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

অবরোধের কারণে মহাসড়কের উভয় লেনে যানচলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

অবরোধের বিষয়টি নিশ্চিত করে সাভার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালেহ আহমেদ বলেন, মূলত ইটভাটা সচল রাখার দাবিতে ইটভাটা মালিক-শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। মহাসড়ক থেকে আন্দোলনকারীদের বুঝিয়ে সরিয়ে দিতে পুলিশ কাজ করছে।

ঘটনাস্থলে সেনাবাহিনীর সদস্যরাও উপস্থিত রয়েছেন।




  বিষয়:   ইটভাটা  অবরোধ  মহাসড়ক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy