নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করল স্বাধিকা

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জাতীয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ এ নৃত্য বিভাগের সাধারণ নৃত্য শাখায় দ্বিতীয়

2025-11-19T12:45:20+00:00
2025-11-19T12:45:20+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
নতুন কুঁড়ি- ২০২৫
নৃত্যে জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করল স্বাধিকা
বিনোদন ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১২:৪৫ পিএম   (ভিজিট : ১০০)
নাজিফা হোসেন স্বাধিকা। সংগৃহীত ছবি
X

নাজিফা হোসেন স্বাধিকা। সংগৃহীত ছবি

বাংলাদেশ টেলিভিশন আয়োজিত শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণমূলক জাতীয় অনুষ্ঠান ‘নতুন কুঁড়ি ২০২৫’ এ নৃত্য বিভাগের সাধারণ নৃত্য শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছে নাজিফা হোসেন স্বাধিকা। সে বাংলাদেশ শিশু একাডেমির নিয়মিত শিক্ষার্থী। 

প্রায় ১৮ হাজার প্রতিযোগীর মধ্যে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয় সেরা ৫ প্রতিযোগির মধ্যে। স্বাধিকা ঢাকা বিভাগীয় বাছাইয়ে সেরা হয়। এরপর সেরা দশ বাছাইয়ে দ্বিতীয় স্থান লাভ করে। সেরা দশ প্রতিযোগিতায় প্রথম হয়ে সেরা ৫ এ স্থান করে নেয় উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী নাজিফা হোসেন স্বাধিকা। 

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং বাংলাদেশ টেলিভিশনের যৌথ উদ্যোগে আয়োজিত এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় সারা দেশের হাজারো শিশু অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি, কৌতুক, গল্প বলা, অভিনয়সহ মোট ১২টি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আঞ্চলিক ও বিভাগীয় পর্ব শেষে নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে হয় চূড়ান্ত পর্ব।

২০ বছর বন্ধ থাকার পর আবারো চালু হওয়া বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’। দেশের শিশু–কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে বলে মনে করেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক দিলারা বেগম। তার প্রতিষ্ঠানের শিক্ষার্থী স্বাধিকার এই বড় অর্জনে শিশু একাডেমি গর্বিত।  তার আগামীর উজ্জ্বল ভবিষ্যতের জন্য সকলের দোয়া প্রার্থনা করেছেন তিনি।

স্বাধিকার সাফল্যে বাংলাদেশ শিশু একাডেমি এবং উদয়ন স্কুল ও কলেজ পরিবার উভয়ই আনন্দিত ও গর্বিত। উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুহাম্মদ আরিফুর রহমান বলেন "প্রতিযোগিতা নিজেকে আবিষ্কারের এক সুযোগ। বিটিভির জনপ্রিয় প্রতিযোগিতা ‘নতুন কুঁড়ি ২০২৫’ দেশের শিশু–কিশোরদের মেধা, প্রতিভা ও সৃজনশীলতা বিকাশে সেই সুযোগ তৈরি করেছে।নাজিফার অর্জন আমাদের জন্য অনুপ্রেরণা। তার ভবিষ্যৎ আরও উজ্জ্বল হোক এই আমাদের প্রত্যাশা।”

নিয়মিত অনুশীলন, শৃঙ্খলা ও পরিশ্রমের মাধ্যমে স্বাধিকা নিজেকে শিশু-কিশোর নৃত্য প্রতিভাদের মধ্যে বিশেষভাবে আলাদা করে তুলেছে। তার এই অর্জন দেশের সাংস্কৃতিক অঙ্গনে শিশু প্রতিভা বিকাশে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।




  বিষয়:   নতুন কুঁড়ি  নৃত্য 



Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy