লক্ষ্মীপুরে গভীর রাতে বাসে আগুন,আটক ৩

স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর

সারাবাংলা

লক্ষ্মীপুরে একটি গাড়ির গ্যারেজে মেরামতের জন্য রাখা ‘নিপু পরিবহন’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্যারেজ

2025-11-19T13:55:07+00:00
2025-11-19T13:55:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লক্ষ্মীপুরে গভীর রাতে বাসে আগুন,আটক ৩
স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম   (ভিজিট : ৫৪)
X

লক্ষ্মীপুরে একটি গাড়ির গ্যারেজে মেরামতের জন্য রাখা ‘নিপু পরিবহন’ নামের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় গ্যারেজ মালিক দিদারসহ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।


সদর উপজেলার ইটেরপোল এলাকায় আজ বুধবার ভোর রাতের দিকে এ ঘটনা ঘটে।


গাড়ির মালিক মোস্তাফিজুর রহমান স্বপন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘গাড়িটা কয়েক দিন ধরে দিদারের গ্যারেজে মেরামতের কাজ চলছিল। ভোরবেলায় কে বা কারা আগুন লাগিয়ে সবকিছু ছাই করে দিল। যন্ত্রাংশসহ প্রায় ৯৫ শতাংশ মালামাল পুড়ে গেছে। আমি মেরামতের জন্য দেড় লাখ টাকা দিয়েছিলাম। আগুনে মোট ১৮ লাখ টাকার ক্ষতি হয়ে গেল।


তিনি আরও বলেন, ‘এই গাড়িটাই ছিল আমার সংসারের একমাত্র অবলম্বন। এই গাড়ি চালিয়েই স্ত্রী-সন্তান নিয়ে চলতাম। সব স্বপ্ন মুহূর্তে ভস্ম হয়ে গেছে। এখন আমি পথে বসার উপক্রম। এমন নিষ্ঠুরতার শিকার হয়ে আমি স্তব্ধ হয়ে গেছি। আমি ন্যায়বিচার চাই। যারা আমার সর্বনাশ করেছে তাদের শাস্তি এবং ক্ষতিপূরণ পাওয়ার আশা করছি।


লক্ষ্মীপুর   সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘বাসে আগুন দেওয়ার পেছনে কারা জড়িত এবং এটি পরিকল্পিত নাকি অন্য কোনো উদ্দেশ্যে ঘটানো হয়েছে। তা খতিয়ে দেখা হচ্ছে।’


ওসি বলেন, ‘ঘটনাস্থল থেকে পুড়ে যাওয়া গাড়িটি উদ্ধার করে লক্ষ্মীপুর পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এছাড়া ঘটনা উদ্‌ঘাটন ও জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।’






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy