টঙ্গিবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের প্রতিবাদ সভা

টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লার ১৮ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে র‌্যালি

2025-11-19T14:24:07+00:00
2025-11-19T16:11:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গিবাড়ীতে বিএনপি নেতৃবৃন্দের প্রতিবাদ সভা
টঙ্গিবাড়ী (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:২৪ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৪:১১ পিএম  (ভিজিট : ১৪৪)
X

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার দিঘিরপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি শামীম মোল্লার ১৮ই নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় বহিষ্কারাদেশ প্রত্যাহার উপলক্ষে র‌্যালি অনুষ্ঠিত করা। উক্ত র‌্যালির বিরুদ্বে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা। 

১৮ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি পার্টি অফিস দিঘীরপাড় বাজারে ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেত্রীবৃন্দরা প্রতিবাদ সভার আয়োজন করেন । 

এসময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দিঘীরপাড় ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কাশেম খান, সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বেপারী, সাংগঠনিক সম্পাদক জামানউল্লা খান জনি, যুগ্ম-সাধারন সম্পাদক আক্তার হোসেন বেপারী, কৃষকদল সভাপতি মোস্তফা গাজী, সাধারন সম্পাদক সুমন দেওয়ান, সেচ্ছাসেবকদল নেতা হেদায়েতুল্লা মৃধা, ১নং ওর্য়াড সাধারন সম্পাদক  সাইফুল সরদার, ২নং ওর্য়াড বিএনপি সভাপতি গিয়াসউদ্দিন খলিফা, সাধারন সম্পাদক মিজান দেওয়ান, ৩নং ওয়াড বিএনপি সভাপতি সালাম মৃধা, ৪নং বিএনপি সভাপতি বাদশা মুন্সি, ৫নং ওর্য়াড বিএনপি সভাপতি নওশেদ হালদার, সাধারন সম্পাদক জাকির খান, ৬নং ওর্য়াড বিএনপি  সভাপতি আমির মিঝি, সাধারন সম্পাদক ফিরুজ মেম্বার, ৭ নং ওর্য়াড বিএনপি সভাপতি হাবিবুর রহমান হালদার, ৮ নং ওর্য়াড বিএনপি সভাপতি হালদার দ্বীন ইসলাম, সাধারন সম্পাদক বিল্লাল মুন্সি,  ৯নং ওর্য়াড বিএনপি সভাপতি শরিফ খান, সাধারন সম্পাদক মোস্তফা মিঝি, দিঘীরপাড় ইউনিয়ন  কৃষকদল সহ-সভাপতি ইউসুফ আকন, যুগ্ম-সাধারন সম্পাদক শাহ জালাল মাঝি,টঙ্গিবাড়ী উপজেলা কৃষকদল সদস্য আনোয়ার সরদার সহ বিএনপি বিভিন্ন ইউনিয়নের অঙ্গসংগঠনের নেতীবৃন্দ।

সভায় উক্ত ইউনিয়ন বিএনপি সহ-সভাপতি কাশেম খান জানন, শামিম মোল্লা আমাদের না জানিয়ে সে অন্যস্থান থেকে লোক এনে মিছিল করে, আমি ওই মিছিলে উপস্থিত ছিলাম না, সে বিভিন্ন মিডিয়ার আমার নাম দিয়েছে। আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই ধরনের কথা বলেছেন ইউনিয়ন বিএনপি সাধারন সম্পাদক মনোয়ার হোসেন বেপারী ও সাংগঠনিক সম্পাদক জামানউল্লা খান জনিসহ বিএনপির অন্যান্য নেত্রীবন্দরা ।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy