ফতুল্লায় পলি কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পলির দানা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে প্রতিষ্ঠানটির ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে

2025-11-19T14:30:37+00:00
2025-11-19T14:30:37+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফতুল্লায় পলি কারখানায় অগ্নিকাণ্ড
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৩০ পিএম   (ভিজিট : ১৭৮)
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পলির দানা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে  প্রতিষ্ঠানটির ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এমনটাই জানানো হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার (১৯ নভেম্বর) ভোরে ফতুল্লার ধর্মগঞ্জ ঢালিপাড়া এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরিফিন জানান, ভোর সাড়ে ৪টায় অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে মোট ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় সকাল ৭ টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। 

তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডে কারখানার পলির দানা, দুইটি মেশিন এবং ওয়েস্ট পলি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে দ্রুত উদ্ধার কার্যক্রমের ফলে প্রায় ৩০ লাখ টাকার সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy