ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

সারাবাংলা

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে

2025-11-19T14:34:55+00:00
2025-11-19T14:34:55+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকে পেট্রোল বোমা নিক্ষেপ
ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ২:৩৪ পিএম   (ভিজিট : ৪০১)
X

ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের সুয়াপুর শাখার কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে জানা গেছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। 

বুধবার ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার সুয়াপুর ইউনিয়নের সুয়াপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বাজারের একটি দোতলা ভবনের দোতলায় ব্যাংকটির কার্যক্রম পরিচালনা করা হয়। 

এ ঘটনার সিসিটিভি ফুটেজেও পেট্রোল বোমা নিক্ষেপ ও আগুনের দৃশ্য দেখা যায়। 

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, ভোর সাড়ে ৪টার দিকে মোটরসাইকেলযোগে দুজন দূর্বৃত্ত এসে দুই  গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্য করে বোমাটি নিক্ষেপ করে। সেটি দেয়ালে লেগে ভেঙে পাশের একটি টিনশেড কক্ষের চালার ওপরে পড়ে আগুন লেগে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নৈশপ্রহরী ডাক চিৎকার করলে আশপাশের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বাজারের নৈশপ্রহরী মো. সেলিম মিয়া জানান, ভোরের দিকে বিকট শব্দ পেয়ে ব্যাংকের দিকে আগুন দেখতে পান। পরে আশপাশের লোকজনকে ডাকাডাকি করলে সবাই আগুন নিয়ন্ত্রণে আনেন।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ধামরাই থানায় গ্রামীণ ব্যাংকের ছয়টি শাখা রয়েছে, এরমধ্যে পাঁচটি ভাড়া বাসায়। সেগুলো নিরাপত্তায় স্থানীয় চৌকিদার রাখা হয়েছে। এছাড়া পুলিশের পক্ষ থেকে তদারকি রয়েছে। আজকে রাত সাড়ে ৪টার দিকে সুয়াপুর বাজারে গ্রামীণ ব্যাংকের শাখায় দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের দায়িত্বশীল কেউ কোনো বক্তব্য দিতে রাজি হননি।




  বিষয়:   ধামরাই  পেট্রোল বোমা  গ্রামীণ ব্যাংক 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy