খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মোখতার আহমেদের দায়িত্বভার গ্রহণ

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন মো. মোখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি এ দায়িত্ব নেন। ১৯৯৮ সালের

2025-11-19T15:37:44+00:00
2025-11-19T15:37:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার নতুন বিভাগীয় কমিশনার হিসেবে মোখতার আহমেদের দায়িত্বভার গ্রহণ
খুলনা ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৩৭ পিএম   (ভিজিট : ১২৮)
X

খুলনার বিভাগীয় কমিশনার হিসেবে দ্বায়িত্বভার গ্রহণ করেছেন মো. মোখতার আহমেদ। মঙ্গলবার দুপুরে তিনি এ দায়িত্ব নেন। ১৯৯৮ সালের ২ ফেব্রুয়ারিতে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে যোগদানের মধ্য দিয়ে তাঁর কর্মজীবন শুরু। 

যোগদানের পর সকল কর্মকর্তাদের সাথে কুশল বিনিময়কালে তিনি একথা বলেন। বুধবার তিনি খুলনা সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে বিভাগীয় প্রধানদের সাথে আলাদা আরও একটি মতবিনিময় করেন। 

খুলনায় যোগদানের আগে ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি ময়মনসিংহের বিভাগীয় কমিশনার ছিলেন। 

নবাগত বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ১৯৮৫ সালে লালমাটিয়া হাউজিং সোসাইটি বয়েজ হাই স্কুল থেকে এসএসসি, ১৯৮৭ সালে সরকারি বিজ্ঞান কলেজ, তেজগাঁও থেকে এইচএসসি, ১৯৮৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম, ১৯৯৩ সালে জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে এমকম, ২০০০ সালে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এমএ, ২০০১ সালে অস্ট্রেলিয়ার ক্যানবেরা বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। বর্ণাঢ্য কর্মজীবনে তিনি সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়, বরিশাল  বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনার হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি কুমিল্লার মেঘনায় সহকারী কমিশনার (ভূমি),  হাইমচর, তাহিরপুর  ও ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি উপপরিচালক, বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের উপপরিচালক , শিক্ষা মন্ত্রণালয়ের  উপ প্রকল্প পরিচালক, বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের পরিচালক, ভূমি সংস্কার বোর্ডের   উপ ভূমি সংস্কার কমিশনার, উপসচিব ও যুগ্মসচিব হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে ও অতিরিক্ত সচিব হিসেবে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে কর্মরত ছিলেন।

তিনি বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ ২ কন্যা ও ১ ছেলে সন্তানের জনক। তার সহধর্মিনী নুসরাত জাহান প্রকিউরমেন্ট কনসালটেশনে বিশ্ব ব্যাংকের একটি প্রজেক্টে চাকরিতে নিয়োজিত। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy