ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে জিজেইউএসের পক্ষ থেকে নতুন ট্রাক উপহার

স্টাফ রিপোর্টার, ভোলা

সারাবাংলা

ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য

2025-11-19T15:46:09+00:00
2025-11-19T15:46:09+00:00
শুক্রবার ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার ৭ আগস্ট ২০২৬
   
ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে জিজেইউএসের পক্ষ থেকে নতুন ট্রাক উপহার
স্টাফ রিপোর্টার, ভোলা
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৩:৪৬ পিএম   (ভিজিট : ১২৯)
X

ভোলা পৌরসভার বর্জ্য অপসারণে সহযোগিতার হাত বাড়িয়েছে বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ন সংস্থা (জিজেইউএস)। দুর্বৃত্তদের অগ্নিসংযোগে পৌরসভার বর্জ্য পরিবহনের তিনটি ট্রাক পুড়ে যাওয়ার পর সৃষ্ট সংকট নিরসনে প্রতিষ্ঠানটি এগিয়ে এসে একটি নতুন ডাম্প ট্রাক উপহার দিয়েছে ভোলা পৌরসভাকে।

বুধবার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় ভোলা পৌরসভার সামনে ভোলা পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মিজানুর রহমানের হাতে নতুন ডাম্প ট্রাকের চাবি হস্তান্তর করেন জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন। 

এ সময় উপস্থিত ছিলেন ভোলা পৌরসভার নির্বাহী প্রকৌশলী শামিম আহমেদ, পৌর সচিব আবুল কালাম আজাদ, সাবেক নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন আরজু, জিজেইউএসের পরিচালক (হিসাব ও অর্থ) মো. মোস্তফা কামাল, ভোলা পৌরসভার সহকারি প্রকৌশলী নুর আল আজাদ রাসেল, সমাজ উন্নয়ন কর্মকর্তা মো: জাহিদুল  ইসলাম, উপ-সহকারি প্রকৌশলী সজিব হাওলাদার, মিজানুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা এ কে এম সাইদুর রহমান সহ পৌরসভা ও জিজেইউএসের কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

জিজেইউএস উপহার দেওয়া ব্র্যান্ড–নিউ এস এম এল ইসুজু ‘সম্রাট জি এস’ টিপার (ডাবল জ্যাক) মডেলের ডাম্প ট্রাকটি পৌরসভার পরিবহনে নতুন মাত্রা যোগ করবে।

স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌরসভা প্রশাসক মো. মিজানুর রহমান জানান, নতুন ট্রাকটি যুক্ত হওয়ায় দৈনন্দিন ময়লা সংগ্রহ ও পরিবহন কার্যক্রম স্বাভাবিক হবে। এতে শহরের বিভিন্ন এলাকায় জমে থাকা বর্জ্য দ্রুত অপসারণ সম্ভব হবে এবং চলমান সংকট অনেকটাই কমে আসবে। তিনি জিজেইউএসকে ধন্যবাদ জানান।

জিজেইউএসের নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন বলেন, সংস্থাটি কেবল ঋণ কার্যক্রম নিয়েই কাজ করে না, সামাজিক কাজেও এগিয়ে আসে। ভোলা শহরকে পরিচ্ছন্ন রাখা এবং বর্জ্য পরিবহন কার্যক্রম স্বাভাবিক রাখতে মানবিক উদ্যোগ ও সামাজিক দায়বদ্ধতা থেকে এই সহায়তা দেওয়া হয়েছে। স্থানীয় উন্নয়নে জিজেইউএস বরাবরই ইতিবাচক ভূমিকা রেখে আসছে এবং ভবিষ্যতেও তাদের প্রতিশ্রুতি অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা আশা করছেন, জিজেইউএসের এই ধরনের সামাজিক কার্যক্রম সব সময়ই অব্যহাত থাকবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy