প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৪:৫১ পিএম আপডেট: ১৯.১১.২০২৫ ৪:৫৭ পিএম (ভিজিট : ১০৪)

X
ময়মনসিংহের গফরগাঁওয়ে রেললাইনের পাশের কৃষক কৃষাণীদের মাঝে দুই দিনব্যাপী কৃষি প্রশিক্ষণ ওগাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরের “অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন (২য় সংশোধিত)” প্রকল্পের আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।
সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ হলরুমে অনুষ্ঠিত ২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ময়মনসিং জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো: এনামুল হক।
এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ ড. উম্মে হাবিবা, অতিরিক্ত উপপরিচালক ( হর্টিকালচার) সেলিনা পারভীন, গফরগাঁও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্মী, কৃষি সম্প্রসারণ অফিসার মঞ্জু রানী প্রমুখ।এ ছাড়াও কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা এবং সুবিধাভোগী কৃষক-কৃষাণীরা। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার বিকালে ৩০জন প্রশিক্ষণার্থীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ করা হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শাকুরা নাম্মী জানান,এই প্রকল্পের মাধ্যমে উপজেলার দীর্ঘ রেললাইনের পাশে পড়ে থাকা ফাঁকা জমিগুলোতে শাক-সবজি উৎপাদনের বিষয়ে জোর দেওয়া হয়েছে। সেই লক্ষে রেললাইনের পাশের ৩০ কৃষক-কৃষাণীকে বিনামূল্যে প্রশিক্ষণা ও গাছের চারা বিতরণ করা হয়েছে। এতে একদিকে পারিবারিক পুষ্টি চাহিদা পূরণ হবে, অন্যদিকে অতিরিক্ত সবজি বিক্রি করে কৃষকের আর্থিক উন্নয়নও সম্ভব হবে।