বাকেরগঞ্জের প্রবেশপথে উদ্বোধন হলো নতুন ল্যান্ডমার্ক ‘ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ’

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

বরিশালের বাকেরগঞ্জে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাকেরগঞ্জ উপজেলার প্রধান প্রবেশপথে নান্দনিক সৌন্দর্যবর্ধন প্রকল্প ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ।মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল

2025-11-19T17:21:21+00:00
2025-11-19T17:21:21+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বাকেরগঞ্জের প্রবেশপথে উদ্বোধন হলো নতুন ল্যান্ডমার্ক ‘ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ’
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৫:২১ পিএম   (ভিজিট : ১৬৫)
X

বরিশালের বাকেরগঞ্জে  আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো বাকেরগঞ্জ উপজেলার প্রধান প্রবেশপথে নান্দনিক সৌন্দর্যবর্ধন প্রকল্প "ঐতিহ্যবাহী বাকেরগঞ্জ"। 

মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকাল চারটায় এই স্থাপনাটি উদ্বোধনের মধ্য দিয়ে ঢাকা টু কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত বাকেরগঞ্জ চৌমাথার সিনেমা হলের সামনে এই জনপদটি এক নতুন পরিচয়ে সেজে উঠল। জনবান্ধব ও মানবিক উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং পৌর প্রশাসক রুমানা আফরোজের দূরদর্শী পরিকল্পনা ও তত্ত্বাবধানে বাকেরগঞ্জ পৌরসভা এই প্রকল্পটি বাস্তবায়ন করেছে। তাঁর ঐকান্তিক প্রচেষ্টা এবং স্থানীয় ঐতিহ্যের প্রতি গভীর ভালোবাসার ফলস্বরূপ এই প্রকল্পটি আলোর মুখ দেখল।

যার মূল আকর্ষণ হলো বিশাল আকারের সাদা অক্ষরে লেখা "BAKERGANJ" শব্দটি এবং দু’পাশে থাকা হৃদয় (💖) আকৃতির প্রতীক। এই প্রতীকটি কেবল সৌন্দর্য নয়, এই জনপদের উষ্ণতা ও ভালোবাসা বহন করে।

উদ্বোধনকালে ইউএনও রুমানা আফরোজ উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা চেয়েছি বাকেরগঞ্জের ঐতিহ্য ও ইতিহাসকে একটি আধুনিক ও নান্দনিক রূপের মাধ্যমে তুলে ধরতে। এই স্থাপনাটি এই জনপদের প্রতি আমাদের ভালোবাসা এবং অঙ্গীকারের প্রতীক। আমি আশা করি, এই নতুন ল্যান্ডমার্কটি স্থানীয় তরুণ সমাজ এবং আগত পর্যটকদের জন্য একটি গুরুত্বপূর্ণ 'সেলফি পয়েন্ট' হিসেবেও জনপ্রিয়তা লাভ করবে এবং বাকেরগঞ্জবাসীর মনে নতুন করে গর্বের সঞ্চার করবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা আফরোজ আরও বলেন, এই প্রকল্পের প্রধান উদ্দেশ্য হলো শুধু প্রবেশপথের সৌন্দর্য বৃদ্ধি করা নয়, বরং বাকেরগঞ্জের গৌরবোজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্যকে সমুন্নত করা। এটিকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে এটি দূর-দূরান্তের পর্যটক ও যাত্রীদের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি তন্ময় হালদার, বাকেরগঞ্জ  থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ,বাকেরগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, বাকেরগঞ্জ উপজেলা জামায়াতের আমির অধ্যাপক ফিরোজ আলম, উপজেলা যুবদলের আহ্বায়ক এনায়েত হোসেন খান বিপু , বাকেরগঞ্জ উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বাকেরগঞ্জে কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা আফরোজ উপজেলার প্রবেশদ্বারে দৃষ্টিনন্দন স্থাপনা নির্মাণ করার জন্য তাকে সর্বত্র প্রশংসা ও কৃতজ্ঞতা জানাতে দেখা যায়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy