গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা

মুকসুদপুর প্রতিনিধি

সারাবাংলা

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

2025-11-19T18:03:26+00:00
2025-11-19T18:03:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোপালগঞ্জে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে কুপিয়ে হত্যা
মুকসুদপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০৩ পিএম   (ভিজিট : ২৫২)
X

গোপালগঞ্জের মুকসুদপুরে ব্যাডমিন্টন খেলা নিয়ে পঞ্চম শ্রেণির একজন শিক্ষার্থীকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে একই গ্রামের দশম শ্রেণির এক শিক্ষার্থী।

আজ বুধবার (১৯ নভেম্বর) মুকসুদপুর থানার ওসি মো. মোস্তফা কামাল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার রাতে উপজেলার বরইহাটি গ্রামে এ ঘটনা ঘটে। নিহতের নাম ইয়াসিন শেখ (১১)। সে বরইহাটি গ্রামের আশরাফ মিয়ার ছেলে।

ওসি মো. মোস্তফা কামাল বলেন, ব্যাডমিন্টন খেলা নিয়ে গ্রামের দুটি গ্রুপের মধ্যে প্রথমে কথাকাটাকাটি এবং পরে হাতাহাতি হয়। এ সময় দশম শ্রেণির একজন শিক্ষার্থী ক্ষিপ্ত হয়ে দৌড়ে বাড়িতে গিয়ে ধারালো অস্ত্র নিয়ে আসে এবং ইয়াসিনের ওপর হামলা চালায়। এতে সে গুরুতর আহত হয়।

তিনি আরও বলেন, স্থানীয়রা ইয়াসিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার সময় পথে সে মারা যায়। এখনও পর্যন্ত কোনো মামলা হয়নি এবং অভিযুক্ত শিক্ষার্থীও আটক হয়নি। 




  বিষয়:   মুকসুদপুর  কুপিয়ে হত্যা  ইয়াসিন শেখ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy