মধ্যনগরে কৃষি প্রনোদনা বিতরণ

মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত মধ্যনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।বুধবার (১৯

2025-11-19T18:07:47+00:00
2025-11-19T18:07:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মধ্যনগরে কৃষি প্রনোদনা বিতরণ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০৭ পিএম   (ভিজিট : ১১০)
X

সুনামগঞ্জের মধ্যনগরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কতৃক আয়োজিত মধ্যনগর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে কৃষি প্রনোদনা বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১১ টার সময় মধ্যনগর বাজারের মেসার্স হোসেন এন্ড ব্রাদার্স দোকান থেকে উপজেলার ৪টি ইউনিয়নে বিতরণ দেওয়া হয়।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  ইউএনও উজ্জ্বল রায় এর উপস্থিতিতে উপজেলা কৃষিবিদ অফিসার আসয়াদ বিন খলিল রাহাত এর উদ্যোগে ৯৬০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ দেওয়া হয়। এরমাঝে ৫ কেজি বীজ ধান, ১০ কেজি ডিএপি, ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকর্তা কাবির হোসেন, আব্দুল্লাহ আল মামুন, মোঃ হারুন মিয়া, মোঃ আকমল হোসেন, চামরদানী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিপ্লব চৌধুরী প্রমুখ। এছাড়াও ৪ ইউনিয়নের ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় ইউএনও উজ্জ্বল রায় বলেন, কৃষকদের জন্য সরকার বিভিন্ন কৃষি উপকরণ দিয়ে সহায়তা করেছে। কৃষকের বোরো ফসল ভালভাবে ফলানোর জন্য কৃষি অফিসার সকল ধরনের পরামর্শ দিবে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy