নিকলীতে ইটভাটার দূষণে স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা

নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের কুর্শা এলাকায় দুটি ইট ভাটায় আগুনের বায়ু দূষণে কয়েকটি গ্রামের শিশু ও বৃদ্ধরা

2025-11-19T18:09:52+00:00
2025-11-19T18:09:52+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
নিকলীতে ইটভাটার দূষণে স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:০৯ পিএম   (ভিজিট : ৩৬)
X

কিশোরগঞ্জের নিকলী উপজেলা সদর ইউনিয়নের কুর্শা এলাকায় দুটি ইট ভাটায় আগুনের বায়ু দূষণে কয়েকটি গ্রামের শিশু ও বৃদ্ধরা স্বাস্থ্য ঝুঁকিতে আছে বলে অভিযোগ উঠেছে। 

এদের মধ্যে কুর্শা একটি ইট ভাটায় গত এক বছর আগে নিকলী উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পরিবেশ অধিদপ্তরের মাধ্যমে ওই ইট ভাটাকে ভেঙ্গে ফেলা হলেও কয়েকদিন পর পুনরায় ইটখলা স্থাপন করেছে বলে এলাকায় অভিযোগ রয়েছে। 

গত কয়েক মাস আগে জারইতলা ইউনিয়নের একটি ইট খলাকে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভেঙ্গে দেয়। কিন্তু নিকলী সদরের দুইটি ইট খলা ঠিকই খলা চালাচ্ছে। এদিকে এই দুটি ইট খলার মাটি কৃষকের কৃষি জমির টপসয়েল মাটি নষ্ট করে ভেকু দিয়ে মাটি কেটে সাবাড় করে দিচ্ছে বলে অভিযোগ উঠেছে। এসব ইট খলার মাটি রাত ১১ টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাটি আনা হচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ। 

এলাকাবাসীরা বলেন, ইট খলার মাটি ট্রাক দিয়ে আনায়ন করার ফলে সদর ইউনিয়নের রাস্তা ঘাট ভেঙ্গে চৌচিড় হয়ে যাচ্ছে। কয়েক বছর ধরে এসব ইট খলার মাটি ট্রাক দিয়ে আনায়ন করায় বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। অন্যদিকে এ গর্তের কারণে সিএনজি, অটো বাইক, মোটর সাইকেল ও বাস দূর্ঘটনায় গত কয়েক বছরে ৪-৫ জন লোক মারা গিয়েছেন। আহত হয়েছেন অন্তত অর্ধশত। 

আজ বুধবার সকাল ১১টায় নিকলী উপজেলা সহকারী কমিশনার ভূমি প্রতীক দত্তকে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না। তবে ১-২ দিনের মধ্যে ব্যবস্থা নিবেন বলে উল্লেখ করেন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy