চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, অতঃপর...

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট।আজ

2025-11-19T18:28:09+00:00
2025-11-19T18:28:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়েতে শিয়াল, অতঃপর...
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:২৮ পিএম   (ভিজিট : ৯২)
X

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে শিয়ালের কারণে প্রায় ২৬ মিনিট ধরে আটকে ছিল ঢাকাগামী ইউএস বাংলার একটি ফ্লাইট।

আজ বুধবার এ ঘটনা ঘটে বলে জানান বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা ইঞ্জিনিয়ার মো. ইব্রাহিম খলিল।

তিনি জানান, ইউএস-১০৬ ফ্লাইটটি সকাল ১১টা ৪০ মিনিটে উড্ডয়নের জন্য প্রস্তুত ছিল। ঠিক তখনই রানওয়েতে একটি শিয়াল চলে আসে। পরিদর্শনকারী টিম দ্রুত গাড়ি নিয়ে এসে শিয়ালটিকে তাড়া করে রানওয়ে খালি করে। পরে ফ্লাইটটি ১২টা ৬ মিনিটে উড্ডয়ন করে।

ইব্রাহিম খলিল বলেন, প্রতিটি ফ্লাইট উড্ডয়ন ও অবতরণের আগে আমরা রানওয়ে পরীক্ষা করি। রানওয়ের পাশে ঘন জঙ্গল ও ঝোপ থাকায় মাঝে মাঝে বন্য শিয়াল, সাপ বা কুকুর এসে পড়ে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy