নেত্রকোনায় জেলা প্রশাসকের গণশুনানী
স্টাফ রিপোর্টার, নেত্রকোনা
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম (ভিজিট : ৮৮)

X
নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্বভার গ্রহণের পর নিয়মিত গণশুনানীর অংশ হিসেবে বুধবার নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জেলার বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ নাগরিকদের গণশুনানী গ্রহণ করেন।
জানা গেছে, জেলা প্রশাসকের কার্যালয়ের বেলা ১২টায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সাইফুর রহমান জেলার দায়িত্বভার গ্রহনের পর প্রথম গণশুনানী করেন। শুণশুনানীতে নেত্রকোনা সদর উপজেলাসহ বিভিন্ন এলাকা থেকে আগত সাধারণ জনগণের বিভিন্ন সমস্যাদি সম্পর্কে অবহিত হয়ে নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান তাৎক্ষণিকভাবে কয়েকটির সমাধান এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করেন।
জেলা প্রশাসকের কার্যালয়ে বুধবার নিয়মিত গণশুনানীর ফলে জেলার অসহায় দরিদ্র নাগরিকগণ উপকৃত হয়ে আসছেন। নেত্রকোনাবাসী গণশুনানীর সুফল ভোগ করছেন।