ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে গণসংবর্ধনা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।বুধবার সন্ধ্যায় স্থানীয়

2025-11-19T19:08:30+00:00
2025-11-19T19:11:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতিকে গণসংবর্ধনা
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:০৮ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৭:১১ পিএম  (ভিজিট : ৩০৯)
X

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ ফিরে পাওয়ায় অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে গণসংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় স্থানীয় নিমতলা মোড়ে উপজেলা বিএনপির উদ্যোগে এ সংবর্ধনা দেয়া হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইউপি চেয়ারম্যান নবিউল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সহসভাপতি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আইন উপদেষ্ঠা ব্যানিস্টার একেএম কামরুজ্জামান জামান, ও  ফুলবাড়ী পৌরসভার সাবেক মেয়র মাহমুদ অলম লিটন। 

এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আবুল বাশার উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজমুল হক নাজিম, সহসভাপতি আব্দুল মজিদ মন্ডল, সাংগঠনিক সম্পাদক জুলফিকার আলীসহ যুবদল ছাত্রদল, সেচ্ছাসেবকদল কৃষকদলের নেতৃবৃন্দগণ।

এর পূর্বে দুপুর দুইটায় ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ খুরশিদ আলম মতি ঢাকা থেকে সৈয়দপুর বিমান বন্দরে পৌছালে তাকে বরণ করতে হাজার হাজার নেতা-কর্মি সমর্থক উপস্থিত হয়ে তাকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন। এর পর এক বিশাল মটরসাইকেল বহরদিয়ে তাকে ফুলবাড়ীতে নিয়ে আসা হয়। ফুলবাড়ী পৌর শহরের উর্বসী মোড়ে এক খোলা স্টেজে তাকে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেন নেতা-কর্মিসহ বিভিন্ন শ্রনী পেশার মানুষ।

নেতাকর্মীরা জানায় অধ্যক্ষ কুরশিদ আলম মতি ফুলবাড়ী উপজেলা বিএনপির অভিভাবক, তাকে পদচ্যুত করায় নেতা-কর্মিরা অভিভাবকহীন হয়ে পড়েছিল, দির্ঘদিন পর পদ ফিরে পাওয়ায় সেই অভিভাবককে ফিরে পেয়েছে তারা।

বিভিন্ন শ্রেনী পেশার মানুষসহ সাধার মানুষেরও ঢল নামে। তারা বলেন অধ্যক্ষ খুরশিদ আলম মতি সুধু বিএনপির নেতা নয়, এ অঞ্চলের সাধারন মানুষেরও অভিভাবক। এতোদিন তারা অভিভাবকহীন হয়ে পড়েছিল। এখন সেই অভিভাবককে ফিরে পেয়ে পেয়েছে তারা।

পাঁচ বছর পর সভাপতির পদ ফিরে পাওয়ার পর বুধবার তিনি বাড়ী ফিরলে তাঁকে বরণ করতে নেতা-কর্মীদের এ ঢল নামে।

এর আগে গত সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির স্বাক্ষরিত এক পদে অধ্যক্ষ খুরশিদ আলম মতিকে ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতি পদে বহাল করা হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy