শ্যামনগরে বিএনপির পক্ষে জনসমর্থন সৃষ্টিতে গণমিছিল

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৯

2025-11-19T20:20:26+00:00
2025-11-19T20:20:26+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
শ্যামনগরে বিএনপির পক্ষে জনসমর্থন সৃষ্টিতে গণমিছিল
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম   (ভিজিট : ৬০)
X

সাতক্ষীরা-৪ আসনে (শ্যামনগর) বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী ড. মোঃ মনিরুজ্জামানের পক্ষে জনসমর্থন সৃষ্টিতে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শ্যামনগর-কালীগঞ্জ আঞ্চলিক মহাসড়কসহ শ্যামনগর পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় জেসি কমপ্লেক্স চত্বরে গিয়ে এক পথসভায় মিলিত হয়।  

পথসভায় বক্তব্য রাখেন, শ্যামনগর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক সোলাইমান কবির, উপজেলা বিএনপির সাবেক যুব বিষয়ক সম্পাদক জহুরুল হক আপ্পু ও উপজেলা মহিলা দলের সভানেত্রী নুরজাহান পারভীন ঝর্ণা।

এসময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থী মনিরুজ্জামানকে জয়যুক্ত করার আহবান জানানো হয়।  

গণমিছিলে যোগ দিতে বিভিন্ন এলাকা থেকে আসা খণ্ড খণ্ড মিছিলকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। এতে পুরুষের পাশাপাশি নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ব্যানার, ফেস্টুনে উপজেলা সদরজুড়ে তৈরি হয় নির্বাচনী উচ্ছ্বাস। সেই সাথে বিএনপি নেতা-কর্মী-সমর্থকদের শ্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy