দিল্লিতে অজিত দোভালের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।

2025-11-19T20:28:50+00:00
2025-11-19T20:40:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দিল্লিতে অজিত দোভালের সঙ্গে নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের বৈঠক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:২৮ পিএম  আপডেট: ১৯.১১.২০২৫ ৮:৪০ পিএম  (ভিজিট : ১৮৪)
X

নয়াদিল্লিতে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (১৯ নভেম্বর) দিল্লির বাংলাদেশ হাইকমিশন এক প্রেস রিলিজে এ তথ্য জানিয়েছে।

প্রেস রিলিজে বলা হয়, কলোম্বো সিকিউরিটি কনক্লেভ (সিএসসি) ও দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে। এসময় অজিত দোভালকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান খলিলুর রহমান।

৭ম কলম্বো সিকিউরিটি কনক্লেভের এনএসএ-স্তরের বৈঠকে অংশ নিতে ড. খলিলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল বর্তমানে ভারতে অবস্থান করছে। এ সফরকে ঘিরেই অজিত দোভালের সঙ্গে তাদের এই সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক হয়।
এর আগে, কলম্বো সিকিউরিটি কনক্লেভের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলনে যোগ দিতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান মঙ্গলবার ভারতের রাজধানীতে পৌঁছান। দেশটির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, সিএসসির জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের সপ্তম সম্মেলন বৃহস্পতিবার (২০ নভেম্বর) দিল্লির হায়দরাবাদ হাউসে অনুষ্ঠিত হবে। সকালে জোটের নিরাপত্তা উপদেষ্টাদের সম্মেলন শুরু হবে। আর মধ্যাহ্নভোজের পর তা শেষ হবে। ওই দিন বিকেলেই খলিলুর রহমানের ঢাকার উদ্দেশে দিল্লি ছাড়ার কথা রয়েছে।

কলম্বো সিকিউরিটি কনক্লেভ একটি আঞ্চলিক নিরাপত্তা জোট। গত বছর মরিশাস আয়োজিত অষ্টম জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পর্যায়ের বৈঠকে বাংলাদেশকে পঞ্চম সদস্য হিসেবে স্বাগত জানায়। সিএসসিতে রয়েছে- ভারত, শ্রীলঙ্কা, মরিশাস ও মালদ্বীপ। আর সেশেলস পর্যবেক্ষক রাষ্ট্র হিসেবে অংশ নেয়।




  বিষয়:   অজিত দোভাল  নিরাপত্তা উপদেষ্টা  খলিলুর রহমান  বৈঠক 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy