গণমাধ্যম কর্মীদের সঙ্গে গাজীপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

গাজীপুর প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বলেছেন, “তথ্য পাওয়া নাগরিকের অধিকার, তবে এটি যেন

2025-11-19T20:40:33+00:00
2025-11-19T20:40:33+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গণমাধ্যম কর্মীদের সঙ্গে গাজীপুরের নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৪০ পিএম   (ভিজিট : ১৫১)
X

গাজীপুরের নবাগত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলম হোসেন বলেছেন, “তথ্য পাওয়া নাগরিকের অধিকার, তবে এটি যেন কাউকে বিব্রত বা অসৎ উদ্দেশ্যে ব্যবহার করা না হয়। আমরা সাংবাদিকদের কাছ থেকে গঠনমূলক ও বস্তুনিষ্ঠ সমালোচনা প্রত্যাশা করি।” তিনি বলেন, “আমাদের সামনে সবচেয়ে বড় দায়িত্ব একটি সুষ্ঠু, সুন্দর ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজন করা। মূলত সেই লক্ষ্য নিয়েই আমাকে গাজীপুরে পাঠানো হয়েছে। যতদিন দায়িত্ব পালন করবো, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করবো। আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা একসঙ্গে এগিয়ে যাবো।”

বুধবার (১৯ নভেম্বর) বিকেলে নিজ কার্যালয়ের ভাওয়াল সম্মেলন কক্ষে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

জেলা প্রশাসক বলেন, “একটি প্রশাসনযন্ত্র সবার সমন্বয়ে চলে। অন্যের দায়িত্ব নিয়ে যত সচেতন, নিজের দায়িত্ব নিয়ে ততটা না হওয়া প্রবণতা বদলাতে হবে। প্রশাসনের সীমাবদ্ধতা ও দুর্বলতাগুলো আপনারা নজরে রাখুন, ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখুন এবং ত্রুটি থাকলে জানাতে দ্বিধা করবেন না।”

সভায় সাংবাদিকরা জেলার গুরুত্বপূর্ণ সমস্যা ও অনিয়ম তুলে ধরেন। সিনিয়র সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন, গাজীপুর প্রেসক্লাবের তত্ত্বাবধায়ক দেলোয়ার হোসেন, এনটিভির নাসির আহমেদ, ইত্তেফাকের মুজিবুর রহমান, কালের কণ্ঠের শরীফ আহমেদ শামীম, দৈনিক সংগ্রামের রেজাউল বারী বাবুল, দেশ রূপান্তরের আমিনুল ইসলাম, যুগান্তরের রিপন শাহ, বাসসের হেদায়েত উল্লাহ, নয়া দিগন্তের আজিজুল হক, আলোকিত বাংলাদেশের আবুল হোসেন চৌধুরী, আজকালের আবিদ হোসেন বুলবুল প্রমুখ।

সাংবাদিকরা জেলার শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি প্রতিষ্ঠানে সক্রিয় থাকা ফ্যাসিবাদী সরকারের রাতের ভোট কর্মকর্তাদের চিহ্নিত করে নির্বাচনী প্রক্রিয়া থেকে বাদ রাখার দাবি জানান এবং যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তাও তুলে ধরেন।

সভা সঞ্চালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুতাচ্ছেম বিল্লাহ। বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আহাম্মদ হোসেন ভূঁইয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সোহেল রানা । উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও শতাধিক সাংবাদিক।

সমাপনী বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “আমি অনেক তিক্ত কথা শুনার জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু গাজীপুরের সাংবাদিকদের সুশৃঙ্খল আচরণ ও গঠনমূলক আলোচনায় আমি অভিভূত। ভবিষ্যতে জেলায় কাজ করার সময় আপনাদের সহযোগিতা কামনা করি, কারণ তা প্রশাসনকে আরও কার্যকর করবে।”





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy