আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনের

2025-11-20T10:08:53+00:00
2025-11-20T10:13:58+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ মহাসচিব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১০:০৮ এএম  আপডেট: ২০.১১.২০২৫ ১০:১৩ এএম  (ভিজিট : ১৪৭)
শার্লি আয়োরকর বোচওয়ে। সংগৃহীত ছবি
X

শার্লি আয়োরকর বোচওয়ে। সংগৃহীত ছবি

চারদিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথের মহাসচিব শার্লি বোচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের সাধারণ নির্বাচনের আগে গুরুত্বপূর্ণ এক মুহূর্তে বিভিন্ন অংশীদারদের সঙ্গে আলোচনার অংশ হিসেবে তার এই সফর।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) প্রথমবারের মতো বাংলাদেশে আসছেন তিনি।

কমনওয়েলথ জানায়, ২০-২৪ নভেম্বর বাংলাদেশের সফরে মহাসচিব শার্লি আয়োরকর বোচওয়ে বিভিন্ন অংশীদারের সঙ্গে আলোচনা ও সম্পৃক্ততা বাড়াবেন। আগামী ফেব্রুয়ারি ২০২৬ এর জাতীয় নির্বাচনকে সামনে রেখে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

কমনওয়েলথ আরও জানায়, মহাসচিবের এই সফরটি গত মাসে বাংলাদেশে আসা কমনওয়েলথের প্রাক-নির্বাচনী মূল্যায়ন দলের মিশনের স্বাভাবিক ধারাবাহিকতা। দলটি দেশের বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে আসন্ন নির্বাচনের সামগ্রিক পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যালোচনা করেছিলেন।

লন্ডনে বাংলাদেশ হাইকমিশন সূত্রে জানা গেছে, ঢাকায় কমনওয়েলথ মহাসচিবের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), হাই কমিশনার এবং অন্য প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। এই আলোচনাগুলোর সময় মহাসচিব কমনওয়েলথের নতুন কৌশলগত পরিকল্পনা সম্পর্কেও অংশীজনদের ব্রিফ করবেন– যার তিনটি মূল স্তম্ভের একটি হলো গণতন্ত্র।

সফরের আগে কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে বাংলাদেশকে কমনওয়েলথের একটি মূল্যবান সদস্য হিসেবে বর্ণনা করেন। তিনি উল্লেখ করে বলেন, স্বাধীনতার পর বাংলাদেশ প্রথম যে সংস্থায় যোগ দিয়েছিল, সেটি ছিল কমনওয়েলথ। 

তিনি আরও বলেন, কমনওয়েলথ এবং বাংলাদেশের মধ্যে একটি দৃঢ় অংশীদারিত্ব রয়েছে, যা আগামী বছরে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের পূর্ব মুহূর্তে আরও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তিনি বাংলাদেশের জনগণের মঙ্গল কামনা করেন, যেহেতু তারা ভোটাধিকার প্রয়োগের প্রস্তুতি নিচ্ছেন এবং বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রায় কমনওয়েলথের পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন।

এই সফর বাংলাদেশ ও কমনওয়েলথের সম্পর্ককে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।





  বিষয়:   কমনওয়েলথ  মহাসচিব  শার্লি বোটচওয়ে  নির্বাচন 



Loading...
Loading...


জাতীয় এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy