৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চান্দিনায় লিফলেট বিতরণ

চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত

2025-11-20T11:34:57+00:00
2025-11-20T11:41:28+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চান্দিনায় লিফলেট বিতরণ
চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:৩৪ এএম  আপডেট: ২০.১১.২০২৫ ১১:৪১ এএম  (ভিজিট : ৫৫)
X

কুমিল্লার চান্দিনায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত বুধবার বিকেলে গল্লাই ইউনিয়নের কংগাই গ্রামে লিফলেট বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও চান্দিনা উপজেলা বিএনপির সভাপতি আতিকুল আলম শাওন। এ সময় আতিকুল আলম শাওন ইউনিয়নের হাট বাজার, পারা মহল্লায়, ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে, তাদের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী এরশাদ। উপজেলা সেচ্ছাসেবক দল সভাপতি ডা. সাইফুল্লাহ বাপ্পি, যুবদল নেতা মোয়াজ্জেম,ফরহাদ করিম,পৌরসভা সেচ্ছাসেবক দল সভাপতি ইকরামুজ্জামান শান্ত, উপজেলা ছাত্রদল আহবায়ক শরীফ খান, পৌরসভা ছাত্রদল আহ্বায়ক মাবুব আলম দোলন এবং গল্লাই ইউনিয়ন যুবদল সভাপতি মো: আবু হানিফ।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন চান্দিনা উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহাজাহান সরকার, কেরনখাল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুল হোসেন চৌধুরীরসহ চান্দিনা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।




  বিষয়:   ৩১ দফা  চান্দিনা  লিফলেট  বিএনপি  তারেক রহমান 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy