চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে তিনটি তক্ষকসহ আটক ১

স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা

সারাবাংলা

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক (Tokay Gecko) পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২,

2025-11-20T11:43:23+00:00
2025-11-20T11:49:20+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চুয়াডাঙ্গায় র‍্যাবের অভিযানে তিনটি তক্ষকসহ আটক ১
স্টাফ রিপোর্টার, চুয়াডাঙ্গা
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১১:৪৩ এএম  আপডেট: ২০.১১.২০২৫ ১১:৪৯ এএম  (ভিজিট : ৭১)
X

বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক (Tokay Gecko) পাচারের অভিযোগে চুয়াডাঙ্গা থেকে আব্দুল আজিজ (৬৭) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২, সিপিসি-৩ (মেহেরপুর)। উদ্ধারকৃত তক্ষকগুলোর আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা।

বুধবার রাত ৮টার দিকে চুয়াডাঙ্গা সদর উপজেলার মোমিনপুর ইউনিয়নের সরিষাডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব তাকে আটক করে।

এ বিষয়ে র‌্যাব-১২ মেহেরপুর ক্যাম্প কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান (এস) বিএন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। আব্দুল আজিজকে আটকের সময় তার হেফাজত থেকে তিনটি তক্ষক উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত আব্দুল আজিজ দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী ক্রয়-বিক্রয়ের সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা দায়ের করে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।




  বিষয়:   তক্ষক  র‍্যাব  গ্রেপ্তার 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy