বান্দরবানে পর্যটকের চাঁদের গাড়ি উল্টে আহত ১১

বান্দরবান প্রতিনিধি

সারাবাংলা

বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টায় কেওক্রাডং সড়কের

2025-11-20T13:55:53+00:00
2025-11-20T13:55:53+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বান্দরবানে পর্যটকের চাঁদের গাড়ি উল্টে আহত ১১
বান্দরবান প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ১:৫৫ পিএম   (ভিজিট : ৬৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বান্দরবানের কেওক্রাডং যাওয়ার পথে চাঁদের গাড়ি উল্টে ১১ পর্যটক আহত হয়েছেন। বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোর ৬টায় কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত পর্যটকরা কুষ্টিয়ার বাসিন্দা হলেও দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ভোর ৬টার দিকে বগালেক থেকে চাঁদের গাড়িতে করে গাইডসহ ১৩ জনের একটি টিম কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা দেন। পরে গাড়িটি কেওক্রাডং সড়কের পেঁপে বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এসময় গাড়িতে থাকা ১১ পর্যটক আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়।

এ বিষয়ে রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী বলেন, দুর্ঘটনায় ১১ পর্যটক আহত হয়েছেন। দুজনের অবস্থা গুরুত্ব হওয়ায় তাদের বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।





  বিষয়:   দুর্ঘটনা  বান্দারবান  চাঁদের গাড়ি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy