চন্দনাইশে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসার

2025-11-20T15:59:11+00:00
2025-11-20T15:59:11+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চন্দনাইশে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ
চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৭৪)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১ তম জন্মদিন  উপলক্ষে চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের পক্ষ থেকে মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইখতিয়ার হোসেন এর নির্দেশে ও চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের আহবায়ক কমিটির সাবেক সিনিয়র সদস্য জাবেদ চৌধুরী রহিমের নেতৃত্বে তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে এই শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মইনুদ্দিন রাসেল, চন্দনাইশ পৌরসভা ছাত্রদলের সাবেক সদস্য হেফাজ উদ্দিন চৌধুরী, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন, চন্দনাইশ পৌরসভার ৪নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি মো: সায়েম, পৌরসভা ছাত্রদল নেতা মো: মেজবা, পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রদল নেতা মো: রনি প্রমুখ। 

শিক্ষা সামগ্রী বিতরণ শেষে বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া কামনা করে মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy