তারেক রহমানের ৬১তম জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল

2025-11-20T15:59:07+00:00
2025-11-20T15:59:07+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তারেক রহমানের ৬১তম জন্মদিনে এতিমদের মাঝে খাবার বিতরণ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৭১)
X

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তার বায়তুল আমান জামে মসজিদে  মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় এতিমদের মধ্যে খাবারও বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বাদ যোহর অনুষ্ঠিত এ আয়োজনের নেতৃত্ব দেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও গাজীপুর  ৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী  অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু।

দোয়া মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তারা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্বাস্থ্য, দেশ ও জাতির উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত করেন।


মিলাদ ও দোয়া মাহফিল শুরুর আগে সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেন, তারেক রহমান জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে যে ভূমিকা রেখে চলেছেন, তা দেশের রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে। তাঁর নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র আরও সুসংহত হবে বলে আমরা বিশ্বাস করি।

তিনি আরো বলেন, দলের সংকটকালীন সময়ে তারেক রহমানই বিএনপিকে সুসংগঠিত রেখেছেন এবং তিনিই এখন বিএনপির প্রাণ।




  বিষয়:   তারেক রহমান  ৬১তম  জন্মদিন 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy