খুলনার বিভিন্ন দপ্তর প্রধানের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

খুলনা ব্যুরো

সারাবাংলা

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার জেলার সকল বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন।বৃহস্পতিবার সকাল ১০

2025-11-20T16:39:43+00:00
2025-11-20T16:39:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
খুলনার বিভিন্ন দপ্তর প্রধানের সাথে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়
খুলনা ব্যুরো
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম   (ভিজিট : ৪৬)
X

খুলনার নবাগত জেলা প্রশাসক আ স ম জামসেদ খোন্দকার জেলার সকল বিভাগীয় প্রধানদের সাথে মতবিনিময় করেন। 

বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় তিনি বলেন, সকল দপ্তরের সম্মিলিত প্রচেষ্টায় খুলনার সামগ্রিক উন্নয়নে কাজ করতে হবে। তিনি সকলের আন্তরিক সহযোগিতা চান। 

এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার টি এম মোশারফ হোসেন, খুলনা বিজিবি প্রতিনিধি মেজর খশরু রায়হান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) বিতান কুমার মন্ডল, সিভিল সার্জন ডাক্তার মাহফুজা খানম, এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুল ইসলাম সরদার, বিএডিসির নির্বাহী প্রকৌশলী মোঃ জামাল ফারুক, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী উজ্জল কুমার সেন, গণপূর্ত-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ আছাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন দপ্তরের প্রধানগণ। 






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy