সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের ক্ষতি হয়েছে। গত রাত ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরে কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

2025-11-20T16:49:45+00:00
2025-11-20T16:55:46+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সিরাজগঞ্জে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৪:৫৫ পিএম  (ভিজিট : ১৩৯)
X

কামারখন্দে চলন্ত ট্রেনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের ক্ষতি হয়েছে। গত রাত ১১টার দিকে উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনের উত্তরে কোবাদ শেখ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জামতৈল রেলওয়ে স্টেশনমাস্টার আবু হান্নান বলেন, বুধবার রাত পৌনে ১১টার দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে করে ট্রেনের ইঞ্জিনের গ্লাসের একটু ক্ষতি হয়েছে।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে পুলিশের (ওসি) দুলাল উদ্দিন বলেন, পেট্রোল বোমা নিক্ষেপের বিষয়টি আমরা জানি। ছোট একটি ন্যাকড়ায় আগুনের মতো দিয়ে পেট্রোলের বোতল নিক্ষেপ করেছিল। ওইটা ইঞ্জিনের পাশেই ফাঁকা জায়গায় পড়েছিল।

কোনো মামলা হবে কি না জানতে চাইলে তিনি বলেন, কোনো ক্ষয়ক্ষতি হয়নি, এ জন্য মামলা হবে না। 

রেলওয়ে আইনে বা দণ্ডবিধিতে এটি কোন অপরাধের আওতায় পড়বে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা রেলওয়ে আইন হবে, না অন্য আইনে হবে, তা বলা যাচ্ছে না।’




  বিষয়:   চলন্ত ট্রেনে  পেট্রোল বোমা  জামতৈল 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy