ফুলবাড়ীতে ৮ দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের সংবাদ সম্মেলন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ফুলবাড়ীতে নেসকোর প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বন্ধকরাসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে

2025-11-20T17:51:11+00:00
2025-11-20T17:51:11+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে ৮ দাবিতে সম্মিলিত নাগরিক সমাজের সংবাদ সম্মেলন
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫১ পিএম   (ভিজিট : ১৯৩)
X

দিনাজপুরের ফুলবাড়ীতে নেসকোর প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বন্ধকরাসহ ৮ দফা দাবিতে সংবাদ সম্মেলন করেছেন সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে স্থানীয় গ্রাহকরা।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের উগ্যোগে পৌর বাজারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ফুলবাড়ী সম্মিলিত নাগরিক সমাজের আহবায়ক হামিদুল হক।

লিখিত বক্তব্যে তিনি বলেন, ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার এনে বিদ্যুৎ গ্রাহকদের হয়রানি শুরু করেছে নেসকো । বিদ্যুৎ গ্রাহকদের সম্মতি ছাড়া কারও কারও আবাসিক এবং বানিজ্যিক ভবনের পোস্ট পেইড মিটার খুলে প্রি-পেইড মিটার সংযোগ দিচ্ছে। বিদ্যুৎ গ্রাহকদের এসব পোস্ট পেইড মিটার সচল এবং ত্রুটিহীন ছিল। গ্রাহকদের নিজ টাকায় কেনা এসব পোস্ট পেইড মিটার নেসকো কর্মকর্তা-কর্মচারী খুলে নিয়ে গেছে।

এছাড়া কিছু গ্রাহকের অনিচ্ছা সত্ত্বেও নেসকো প্রি-পেইড মিটার সংযোগ দিয়ে মিটার ভাড়া নূন্যতম ৪০ টাকা থেকে ২৫০ টাকা, ডিমান্ড চার্জ ও অন্যান্য চার্জ কেটে নিচ্ছে। যা গ্রাহকের সাথে প্রতারণার শামিল। নেসকো ডিমান্ড চার্জ, ভ‚তুড়ে চার্জ ইচ্ছামাফিক সফটওয়্যারে যোগ করে এমন বিতর্কিত প্রি-পেইড মিটার বাজারে এনেছে গ্রাহকদের টাকা লুটপাটের জন্য।

এই প্রি-পেইড মিটার গ্রাহকদের যাচাই কারার জন্য বাজার থেকে অন্য ব্রান্ডের কেনারও কোন সুযোগ রাখে নাই। মিটার ক্রয় এবং বিতরণে সীমাহীন লুটপাট করা হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (বিপু) এর এই প্রি-পেইড মিটারের লুটপাট এবং দুর্নীতির খবর দেশবাসী ইতিপূর্বে জেনেছে।

সেই লুটপাট অব্যাহত রাখার জন্য বর্তমানে নেসকো মরিয়া হয়ে উঠেছে। আমরা তাদের এই অপতৎপরতা ঘৃণাভরে প্রত্যাখান করি। তিনি আরও বলেন, নভেম্বরের মধ্যে ফুলবাড়ীতে প্রি-পেইড মিটার সংযোগ স্থাপন বাতিল ঘোষণা করতে হবে, যদি  না করে ফুলবাড়ী বাসীকে নিয়ে আগামীতে কঠোর অন্দোলন গড়ে তোলা হবে। 

এসময় উপস্থিত ছিলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দিনাজপুর জেলা কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব এবং ফুলবাড়ী উপজেলা শাখার প্রধান সমন্বয়কারী মো: ইমরান চৌধুরী নিশাদ. সঞ্জিত প্রসাদ জিতু, হিমেল মন্ডল, সাবেক কাউন্সিলর আব্দুল জব্বার মাসুদ, ব্যবসায়ী সাখোয়াত হোসেন, আরমান হোসেন রোমান, মমিনুল ইসলাম, মাহামুদ হাসান, বদরুজ্জামান বাদল, নজরুল ইসলাম, ফারুক আহম্মেদ, শাহিন আলম, প্রমুখ।

সংবাদ স্মেলনে প্রি-পেইড মিটার স্থাপন বন্ধকরাসহ ৮ দফা দাবী জানানো হয়। দাবীর মধ্যে রয়েছে; যেসব গ্রাহকদের অসম্মতিতে, জোরপূর্বক এবং অনুপস্থিতিতে প্রি-পেইড মিটারের সংযোগ দেয়া হয়েছে তা পরিবর্তন করে পোস্ট পেইড মিটার ফেরত এবং সংযোগ পুনরায় দেয়ার দাবি জানানো হয়। 

তারা আরও দাবি তোলেন, নতুন সংযোগে প্রি-পেইড মিটার নিতে গ্রাহকদের যেন আর বাধ্য করা না হয়। ডিমান্ড চার্জ, সার্ভিস চার্জ, পি.এফ চার্জসহ অন্যান্য অতিরিক্ত চার্জ বন্ধ এবং পোস্ট পেইড মিটার সচল থাকার পরেও প্রি-পেইড মিটার লাগিয়ে যেসব গ্রাহকদের কাছ থেকে মিটার ভাড়া নেওয়া হয়েছে তা ফেরত দিতে হবে। হেলে পড়া বৈদ্যুতিক খুঁটি ও ত্রুটি পূর্ণ ঝুলন্ত পুরাতন তার সংস্কার করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান।  

বৈদ্যুতিক খুঁটি থেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলে কিংবা সংযোগে ত্রুটি হলে তা সমাধানে নেসকোকে মই ও ভ্যান ভাড়া বাবদ অর্থ সরকারি রশিদ ছাড়া আদায় বন্ধ করার দাবি তোলেন। এনার্জি রেট/চার্জ ৩০০ ইউনিট পর্যন্ত সর্বনিম্নএক রেটে অভিন্ন ধাপে বিদ্যুৎ বিল করার দাবি সংবাদ সম্মেলনে জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy