নাঙ্গলকোটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে আপন চাচাতো-জেঠাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিমপাড়া হাফেজ

2025-11-20T17:54:54+00:00
2025-11-20T17:54:54+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নাঙ্গলকোটে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৫:৫৪ পিএম   (ভিজিট : ৫৯)
X

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে আপন চাচাতো-জেঠাতো দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের শ্রীরামপুর পশ্চিমপাড়া হাফেজ বাড়িতে এ ঘটনা ঘটে। 

তারা হলেন- বাহরাইন প্রবাসী আহসানের মেয়ে সাদিয়া (আড়াই বছর) ও সালাউদ্দিনের ছেলে আরিয়ান (দুই বছর)। 

জানা যায়, বৃহস্পতিবার সকালে আপন চাচাতো ও জেঠাতো ভাই-বোন সাদিয়া ও সালাউদ্দিন বাড়ির পাশ্ববর্তী পুকুর পাড়ে খেলা অবস্থায় অসাবধানতাবশত পুকুরে পড়ে যান। পরিবারের লোকজন তাদেরকে বাড়িতে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করতে থাকেন। খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে নেমে শিশুদের অস্তিত্ব খুঁজে পান। 

পরে পরিবারের লোকজন তাদেরকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy